আদল হচ্ছে শান্তি প্রতিষ্ঠার মূলভিত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহকারী অধ্যাপক, বিএমটিটিআই, গাজীপুরজ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর  অংশ-৮এসএসসি পরীক্ষায় সৃজনশীল অংশে ছয়টি প্রশ্নে ১৮ নম্বরের জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন লিখতে হবে। অধ্যায়-৪অনুধাবনমূলকপ্রশ্ন: খিদমতে খালক বলতে কী বোঝো?উত্তর: সৃষ্টির প্রতি মানুষের দায়িত্ব-কর্তব্যকে খিদমতে খালক বলা হয়। এ ক্ষেত্রে অসহায়-দুস্থদের সাহায্য করা যেমন মানুষের কর্তব্য, তেমনি অন্যান্য সৃষ্টি পশুপাখি, বৃক্ষলতা, পরিবেশের প্রতিও মানুষের কর্তব্য পালন করতে হয়।প্রশ্ন: স্বদেশপ্রেম বলতে কী বোঝো?উত্তর: মাতৃভূমি তথা জন্মভূমির প্রতি মানুষের ভালোবাসা সহজাত ও স্বভাবজাত। জন্মভূমি, মাতৃভূমি, শৈশবের লীলাভূমির প্রতি মানুষের মায়া-মমত্ব বা ভালোবাসাকেই বলে স্বদেশপ্রেম।প্রশ্ন: বিধর্মীরাও রাসূলুল্লাহ (সা.)-এর কাছে অর্থসম্পদ গচ্ছিত রাখত কেন?উত্তর: বিধর্মীরা জানত, রাসূলুল্লাহ (সা.)-এর কাছে কোনো সম্পদ গচ্ছিত রাখলে তিনি তা অক্ষত অবস্থায় ফেরত দেবেন। তাই রাসূলুল্লাহ (সা.)-এর কাছে তারা অর্থসম্পদ গচ্ছিত রাখত। আমানত রক্ষা করা সবার কর্তব্য।প্রশ্ন: ওয়াদা পালন বলতে কী বোঝো?উত্তর: ওয়াদা পালনের আরবি প্রতিশব্দ হচ্ছে ‘আহদ’। এর অর্থ হচ্ছে অঙ্গীকার, চুক্তি, প্রতিশ্রুতি বা কাউকে কোনো কথা দেওয়া। ইসলামি শরিয়তে ওয়াদা পালন বলতে বোঝায় কারও সঙ্গে কোনো অঙ্গীকার করলে বা কাউকে কোনো কথা দিলে তা পালন করা।প্রশ্ন: আদলকে শান্তি প্রতিষ্ঠার মূল ভিত্তি বলা হয় কেন? উত্তর: যে সমাজে ভারসাম্য রক্ষা করা হয় না বা ন্যায়বিচার করা হয় না, সে সমাজে শান্তি ও নিরাপত্তা থাকে না। সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হলে কোনো লোকই অন্যায় করতে সাহস পায় না। সবাই নিজ নিজ অধিকার ও মর্যাদা নিয়ে শান্তিতে বসবাস করতে পারে। তাই আদলকে শান্তি প্রতিষ্ঠার মূল ভিত্তি বলা হয়।প্রশ্ন: প্রকৃত স্বদেশপ্রেম কীভাবে প্রমাণিত হয়?উত্তর: স্বদেশপ্রেম হচ্ছে মাতৃভূমি তথা নিজ জন্মস্থানের প্রতি মায়া-মমতা, ভালোবাসা ইত্যাদি। মাতৃভূমির জন্যে মানুষের ভালোবাসা অন্তর থেকে উত্সারিত। দেশের প্রতি কর্তব্য পালনের মধ্য দিয়ে প্রকৃত স্বদেশপ্রেম প্রমাণিত হয়।প্রশ্ন: প্রতারণা বলতে কী বোঝো?উত্তর: প্রতারণা হচ্ছে অন্যকে ঠকানো, ফাঁকি দেওয়া, বিশ্বাস ভঙ্গ করা, পণ্যে ভেজাল দেওয়া বা পণ্যের দোষ গোপন করা ইত্যাদি। এ ছাড়া মাপে কম দেওয়া, জাল মুদ্রা চালানো, গাভি বিক্রির আগে স্তনে দুধ আটকে রাখা এবং মিথ্যা হলফ করে অন্যের হক নষ্ট করাও প্রতারণার শামিল।প্রশ্ন: গিবত বলতে কী বোঝো?উত্তর: সামাজিক শান্তিশৃঙ্খলা মারাত্মকভাবেব বিনষ্টকারী একটি জঘন্য ও ঘৃণার কাজ হচ্ছে গিবত। অসাক্ষাতে কারও দোষ বলাকে গিবত বলে। অর্থাত্ কারও অনুপস্থিতিতে অন্যের কাছে তার এমন কোনো দোষের কথা বলা, যা শুনলে মনে কষ্ট পাবে, তা-ই গিবত।প্রশ্ন: মাদকাসক্তি বলতে কী বোঝো?উত্তর: মাদকাসক্তি হলো মাদকদ্রব্যের মাধ্যমে আসক্তি বা নেশা সৃষ্টি হওয়া। মাদকদ্রব্য সম্পর্কে রাসূল (সা.) বলেন, মাদকদ্রব্য হচ্ছে তা-ই, যা নেশা সৃষ্টি করে, বিবেক-বুদ্ধি লোপ করে।প্রশ্ন: শালীনতা রক্ষা করা প্রয়োজনীয় কেন?উত্তর: শালীনতা রক্ষা করা অপরিহার্য। কারণ, অশালীন বেশভূষা মানুষের মধ্যে খারাপ মনোভাবকে জাগিয়ে তোলে। এতে পারিবারিক ও সামাজিক বিশৃঙ্খলা দেখা দেয়।