যতি ও ছেদ চিহ্ন অংশ-৭প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা বিষয় থেকে অনুচ্ছেদে যতি বা ছেদ বা বিরাম চিহ্নের প্রয়োগ আলোচনা করবে।# নিচের অনুচ্ছেদগুলোর যথাস্থানে যতি, ছেদ বা বিরাম চিহ্ন বসাও।প্রশ্ন: সেকালে গ্রামে গ্রামে ডনকুস্তি আর শরীরচর্চার ব্যায়াম হতো শেখানো হতো মুষ্টিযুদ্ধ লাঠিখেলা তীর ছোড়া আর অসিচালনা উদ্দেশ্য ছিল ইংরেজ তাড়ানোর জন্য গায়ে শক্তি সঞ্চয় করা তিনি ডনকুস্তি শিখে কুস্তিগির ও পালোয়ান হিসেবে নাম করলেন লাঠিখেলা তীর ছোড়া আর অসি পরিচালনাও শিখলেন তার অনেক ভক্তও জুটে গেল তিতুমীরের গায়ে শক্তি ছিল প্রচুর কিন্তু তিনি ছিলেন শান্ত ধীর স্বভাবেরউত্তর: সেকালে গ্রামে গ্রামে ডনকুস্তি আর শরীরচর্চার ব্যায়াম হতো। শেখানো হতো মুষ্টিযুদ্ধ, লাঠিখেলা, তীর ছোড়া, আর আসিচালনা। উদ্দেশ্য ছিল, ইংরেজ তাড়ানোর জন্য গায়ে শক্তি সঞ্চয় করা। তিনি ডনকুস্তি শিখে কুস্তিগির ও পালোয়ান হিসেবে নাম করলেন। লাঠিখেলা, তীর ছোড়া আর অসি পরিচালনাও শিখলেন। তাঁর অনেক ভক্তও জুটে গেল। তিতুমীরের গায়ে শক্তি ছিল প্রচুর। কিন্তু তিনি ছিলেন শান্ত, ধীর স্বভাবের।প্রশ্ন: রাতের আঁধারে কিংবা দিনের বেলায় আকাশ যখন মেঘে ঢাকা থাকে তখন মানুষ সহজেই দিক ভুল করতে পারে তাই গভীর অরণ্যে ধু ধু মরুভূমিতে অসীম মহাকাশে কিংবা অতল মহাসমুদ্রে পথ চিনে নিতে কম্পাস এখন মানুষের নির্ভরযোগ্য যন্ত্র আধুনিক কম্পাসে দিক নির্ণয়ের জন্য ব্যবহূত হয় বৈদ্যুতিক চুম্বকীয় কাঁটা কিন্তু কম্পাসের মূলে রয়েছে চুম্বকীয় পাথরের সেই আশ্চর্য দিকনির্দেশক গুণউত্তর: রাতের আঁধারে কিংবা দিনের বেলায় আকাশ যখন মেঘে ঢাকা থাকে, তখন মানুষ সহজেই দিক ভুল করতে পারে। তাই গভীর অরণ্যে, ধু ধু মরুভূমিতে, অসীম মহাকাশে কিংবা অতল মহাসমুদ্রে পথ চিনে নিতে কম্পাস এখন মানুষের নির্ভরযোগ্য যন্ত্র। আধুনিক কম্পাসে দিক নির্ণয়ের জন্য ব্যবহূত হয় বৈদ্যুতিক চুম্বকীয় কাঁটা। কিন্তু কম্পাসের মূলে রয়েছে চুম্বকীয় পাথরের সেই আশ্চর্য দিকনির্দেশক গুণ।প্রশ্ন: ১৮ এপ্রিল ১৯৭১ চারদিকে প্রচণ্ড অস্ত্রের গর্জন পাকিস্তানি সেনাবাহিনী দরুইনের দিকে এগিয়ে আসছে আক্রমণ চালাচ্ছে শত্রুরা মুক্তিযোদ্ধাদের ভারী অস্ত্রশস্ত্র ছিল না প্রচণ্ড যুদ্ধে একজন মুক্তিযোদ্ধা গুলিবিদ্ধ হলেন পাশেই ছিলেন মোস্তফা কামাল তিনি এগিয়ে এলেনউত্তর: ১৮ এপ্রিল ১৯৭১। চারদিকে প্রচণ্ড শব্দ, অস্ত্রের গর্জন। পাকিস্তানি সেনাবাহিনী দরুইনের দিকে এগিয়ে আসছে। আক্রমণ চালাচ্ছে শত্রুরা। মুক্তিযোদ্ধাদের ভারী অস্ত্রশস্ত্র ছিল না। প্রচণ্ড যুদ্ধে একজন মুক্তিযোদ্ধা গুলিবিদ্ধ হলেন। পাশেই ছিলেন মোস্তফা কামাল, তিনি এগিয়ে এলেন।