আধুনিক ভাষা ইনস্টিটিউটে বিভিন্ন কোর্সে ভর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আধুনিক ভাষা ইনস্টিটিউটে ফরাসি ও জার্মান ভাষায় সংক্ষিপ্ত কোর্সে আগে এলে আগে পাবেন ভিত্তিতে ভর্তির প্রক্রিয়া চলছে। ক্লাসের সময়: ফরাসি-বিকেল ৫.৩০ থেকে রাত ৮টা পর্যন্ত এবং জার্মান-বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত। আসনসংখ্যা: উভয় ভাষায় ৩০। ভর্তি ফরম: ২০০ টাকা (উভয় ভাষায়), ভর্তি ফি: ফরাসি ও জার্মানি-৫ হাজার টাকা। ভর্তির জন্য শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি/সমমান পরীক্ষায় পাস।আবেদনপত্র সংগ্রহ ও জমা: ফরাসি-আগামী ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত ও জার্মান আগামী ২৮ ফেব্রুয়ারি।যোগাযোগ: আধুনিক ভাষা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়।