আধুনিক সভ্যতার ভিত্তি লৌহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএএফ শাহীন কলেজ, কুর্মিটোলা অধ্যায়-১প্রশ্ন: সমাজবিজ্ঞান শব্দটি প্রবর্তন করেন কে?উত্তর: অগাস্ট কোঁত্।প্রশ্ন: কোন শব্দ থেকে সমাজবিজ্ঞান শব্দটির উত্পত্তি হয়েছে?উত্তর: ইংরেজি ল্যাটিন ও গ্রীক শব্দ।প্রশ্ন: নব্যপ্রস্তর যুগকে নবপলীয় বিপ্লব বলেছেন কে?উত্তর: গর্ডন চাইল্ড।প্রশ্ন: সর্বপ্রথম কত সালে ‘Sociology’ শব্দটি প্রবর্তিত হয়?উত্তর: ১৮৩৯ সালে। প্রশ্ন: প্রত্যেক ব্যক্তি সাধ্য অনুযায়ী কাজ করবে এবং প্রয়োজন অনুসারে বণ্টনে অংশ নেবে— এটি কোন সমাজের বৈশিষ্ট্য?উত্তর: সাম্যবাদের।প্রশ্ন: হাইডেলবার্গ মানব কোথায় দেখা যেত?উত্তর: জার্মানিতে।প্রশ্ন: হাইডেলবার্গ, জাভা ও পিকিং কোন যুগের মানব?উত্তর: নিম্ন প্রাচীন প্রস্তর যুগের।প্রশ্ন: চাকাওয়ালা গাড়ির প্রচলন শুরু হয় কবে?উত্তর: ব্রোঞ্জ যুগে।প্রশ্ন: আধুনিক সভ্যতার ভিত্তি কী?উত্তর: লৌহ।প্রশ্ন: খাদ্য সংগ্রহ অর্থনীতির পরিবর্তে খাদ্য উত্পাদন অর্থনীতি প্রবর্তিত হয় কবে? উত্তর: নব্য প্রস্তর যুগে।প্রশ্ন: কোন প্রস্তর যুগের মানুষ হলুদ ও লাল রঙ মেখে মৃতদেহ কবর দিত?উত্তর: মধ্য প্রাচীন প্রস্তর যুগে।প্রশ্ন: জাভা মানব কোথায় পাওয়া যায়?উত্তর: ইন্দোনেশিয়ায়।প্রশ্ন: ‘সমাজবিজ্ঞান হলো সামাজিক ঘটনাবলির বিজ্ঞান’— সংজ্ঞাটি কোন কোন বিজ্ঞানী প্রদান করেছেন?উত্তর: এল এফ ওয়ার্ড এবং গ্রাহাম সামনার।প্রশ্ন: আদিম সমাজের লোকদের অর্থনৈতিক অবস্থা কিরূপ ছিল?উত্তর: অত্যন্ত নিম্নমানের।প্রশ্ন: কোন যুগের প্রথম দিকে কাঁচা মাংস ভক্ষণ করত?উত্তর: নিম্ন প্রাচীন প্রস্তর যুগে।প্রশ্ন: প্রাচীন প্রস্তর যুগ আজ থেকে কত বছর আগে শেষ হয়েছিল?উত্তর: ১০ হাজার বছর।প্রশ্ন: পাথরের হাতিয়ার ব্যবহারের সংস্কৃতিকালকে কী বলা হয়?উত্তর: প্রস্তর যুগ।প্রশ্ন: ব্রোঞ্জ যুগ কত সাল পর্যন্ত স্থায়ী হয়?উত্তর: ১৪০০ অব্দ পর্যন্ত।প্রশ্ন: এশিয়া মাইনরে কাদের মধ্যে সর্বপ্রথম লৌহ শিল্পের ব্যবহার জানা যায়?উত্তর: হিটটিদের।প্রশ্ন: কোন যুগে মানুষ স্থায়ী বসতি নির্মাণ করতে শুরু করে?উত্তর: ব্রোঞ্জ যুগে।প্রশ্ন: ভৌগোলিক কারণে অপরাধ সংঘটিত হয়— কথাটি কোন বিজ্ঞানী বলেছেন?উত্তর: লমব্রসো।প্রশ্ন: সামাজিকীকরণের মুখ্য ভূমিকা কোন মাধ্যমে পালন করা হয়?উত্তর: পরিবার।প্রশ্ন: মাতৃবাস পরিবার কোন সমাজে দেখা যায়?উত্তর: গারো সমাজে।প্রশ্ন: কোন প্রক্রিয়ায় মানবশিশু সামাজিক মানুষে পরিণত হয়?উত্তর: সামাজিকীকরণ প্রক্রিয়ায়।প্রশ্ন: পরস্পরের সঙ্গে নির্দিষ্ট সামাজিক সম্পর্কে সম্পর্কযুক্ত ব্যক্তির সমষ্টিকে কী বলা হয়?উত্তর: গোষ্ঠী।প্রশ্ন: ‘ধর্ম হলো পবিত্র জগত্ সম্পর্কে বিশ্বাস ও তত্সংশ্লিষ্ট আচার অনুষ্ঠানাদি।’ বলেছেন কে?উত্তর: ডুর্খেইম।প্রশ্ন: গোষ্ঠীজীবনের সর্বজনীন প্রাথমিক ধাপ কী?উত্তর: পরিবার।প্রশ্ন: যে সামাজিক প্রক্রিয়ায় মানুষের সামাজিক প্রগতির উন্মেষ ও বিকাশ হয় তাকে কি বলা হয়?উত্তর: সামাজিকীকরণ।প্রশ্ন: বাংলাদেশের গ্রামীণ জনগোষ্ঠীর বিনোদনের মুখ্য মাধ্যম কী?উত্তর: রেডিও ও টেলিভিশন।প্রশ্ন: পরিবার গঠনের অন্যতম পূর্বশর্ত কী?উত্তর: বিবাহ।প্রশ্ন: ‘পরিবার হলো একটি গোষ্ঠী, যা সন্তান উত্পাদন ও প্রতিপালনের জন্য সুনির্দিষ্ট এবং স্থায়ী স্ত্রী-পুরুষের সম্পর্কের দ্বারা নির্ধারিত হয়’— সংজ্ঞাটি কে দিয়েছেন?উত্তর: ম্যাকাইভার।প্রশ্ন: ‘পরিবার হচ্ছে মোটামুটিভাবে স্থায়ী এমন একটি সংঘ, যেখানে সন্তানাদিসহ বা সন্তানাদি ছাড়া স্বামী-স্ত্রী একত্রে বসবাস করে’— সংজ্ঞাটি কে দিয়েছেন?উত্তর: নিমকফ।প্রশ্ন: ‘ধর্ম হলো আত্মিক জীবে বিশ্বাস’— সংজ্ঞাটি কে দিয়েছেন?উত্তর: টেইলর।প্রশ্ন: কোন পরিবারে অর্থনৈতিক দায়দায়িত্ব সবাই ভাগাভাগি করে নেয়?উত্তর: যৌথ পরিবার।প্রশ্ন: আদিম মানুষ আত্মার ধারণা পেয়েছে কিসের মধ্য দিয়ে?উত্তর: স্বপ্নের।প্রশ্ন: সর্বপ্রথম সমাজকাঠামো প্রত্যয়টি ব্যবহার করেন কে?উত্তর: হারবার্ট স্পেনসার।প্রশ্ন: ‘পৃথিবীর ইতিহাসে পুরোপুরি সাম্যের ওপর প্রতিষ্ঠিত সমাজ নেই।’ বলেছেন কে?উত্তর: সরোকিন।প্রশ্ন: সমাজকাঠামো হলো সমাজস্থ মানুষের সঙ্গে মানুষের সব ধরনের সামাজিক সম্পর্ক— কথাটি কে বলেছেন? উত্তর: রেডক্লিফ ব্রাউন।প্রশ্ন: উত্পাদক শক্তি ও উত্পাদন সম্পর্কের সমন্বয়ে গড়ে ওঠে সমাজ কাঠামো’— কথাটি বলেছেন কে?উত্তর: কার্ল মার্কস।প্রশ্ন: গ্রামাঞ্চলের সবচেয়ে ধনী ব্যক্তি রাজধানী শহরে এসে কোন শ্রেণীর অন্তর্ভুক্ত হতে পারে?উত্তর: নিম্নমধ্যবিত্ত।প্রশ্ন: সামাজিক পরিবর্তনের হার কোন অঞ্চলে দ্রুত?উত্তর: শহর অঞ্চলে।প্রশ্ন: সমাজে জন্মহার ও মৃত্যুহার হ্রাস পেতে সাহায্য করে কী?উত্তর: শিক্ষার সম্প্রসারণ।প্রশ্ন: গ্রামীণ মেয়েরা লেখাপড়ার সুযোগ বেশি পাওয়ার কারণ কী?উত্তর: নগরায়ণ।প্রশ্ন: গ্রামীণ যৌথ পরিবার ভেঙে শহরে একক দম্পতিকেন্দ্রিক পরিবার গঠনে কিসের প্রভাব রয়েছে?উত্তর: নগরায়ণ।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল