জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর অংশ-১অধ্যায়-১জ্ঞানমূলক প্রশ্নপ্রশ্ন: হিসাববিজ্ঞান কী?উত্তর: হিসাববিজ্ঞান হলো এমন একটি শাস্ত্র, যা পাঠের মাধ্যমে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অর্থ দ্বারা পরিমাপযোগ্য ঘটনা ও লেনদেনগুলো শ্রেণীবদ্ধকরণ, লিপিবদ্ধকরণ, সংক্ষিপ্তকরণ, ফলাফল নিরূপণ এবং আর্থিক প্রতিবেদন প্রস্তুত করা যায়।প্রশ্ন: হিসাববিজ্ঞানকে ব্যবসায়ের ভাষা বলা হয় কেন?উত্তর: হিসাববিজ্ঞানে প্রস্তুত করা বিবরণী ও প্রতিবেদনের মাধ্যমেই প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা জানা ও বোঝা যায় বলেই একে ব্যবসায়ের ভাষা বলা হয়।প্রশ্ন: আর্থিক ফলাফল কী?উত্তর: সাধারণ অর্থে, আর্থিক ফলাফল বলতে একটি নির্দিষ্ট সময়ান্তে কারবারের লাভ-ক্ষতিকে বোঝায়। ব্যাপক অর্থে, একটি নির্দিষ্ট হিসাবকাল শেষে কোনো প্রতিষ্ঠানের সংঘটিত আর্থিক লেনদেনগুলো বা আর্থিক কার্যাবলি বিশ্লেষণ করে যে লাভ-ক্ষতি নির্ণয় করা হয়, তাকে আর্থিক ফলাফল বলে।প্রশ্ন: আর্থিক অবস্থা কী?উত্তর: সাধারণ অর্থে, আর্থিক অবস্থা বলতে একটি নির্দিষ্ট সময়ান্তে প্রতিষ্ঠানের সম্পদ ও দায়ের আর্থিক চিত্রকে বোঝায়। ব্যাপক অর্থে, আর্থিক অবস্থা বলতে একটি নির্দিষ্ট সময়ান্তে প্রতিষ্ঠানের দেনা-পাওনা, সম্পদ ও দায় তথা সামগ্রিক আর্থিক অবস্থা নিরূপণকে বোঝায়।প্রশ্ন: হিসাববিজ্ঞানের যাত্রা প্রথম কোথায় শুরু হয়?উত্তর: হিসাববিজ্ঞানের প্রথম যাত্রা শুরু হয় ভেনিস শহরে।প্রশ্ন: দুই তরফা দাখিলা পদ্ধতির উৎপত্তি কবে হয়?উত্তর: দুই তরফা দাখিলা পদ্ধতির উৎপত্তি হয় ১৪৯৪ সালে।প্রশ্ন: আধুনিক হিসাববিজ্ঞানের প্রবর্তক কে?উত্তর: আধুনিক হিসাববিজ্ঞানের প্রবর্তক হচ্ছেন লুকা প্যাসিওলি।প্রশ্ন: প্রাচীনকালে মানুষ কীভাবে হিসাব রাখত?উত্তর: প্রাচীনকালে মানুষ পাথরে বা গুহায় দাগ কেটে হিসাব রাখত।প্রশ্ন: লুকা প্যাসিওলি কোথায় জন্মগ্রহণ করেন?উত্তর: আধুনিক হিসাববিজ্ঞানের জনক লুকা প্যাসিওলি ইতালিতে জন্মগ্রহণ করেন।প্রশ্ন: প্রাচীন ভারত ও ইউরোপে কীভাবে হিসাব রাখা হতো?উত্তর: প্রাচীন ভারত ও ইউরোপের লোকেরা দরজার পেছনে দাগ কেটে হিসাব রাখত।প্রশ্ন: আধুনিক হিসাববিজ্ঞানের মূল ভিত্তি কী?উত্তর: দুই তরফা দাখিলা পদ্ধতি।অনুধাবনমূলক প্রশ্নপ্রশ্ন: হিসাববিজ্ঞানকে তথ্য সরবরাহের ভাষা বলা হয় কেন?উত্তর: ভাষার মাধ্যমে যেমন কোনো অবস্থা কিংবা তথ্য জানা যায়, তেমনই হিসাববিজ্ঞানের মাধ্যমে কোনো প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল এবং আর্থিক অবস্থা বোঝা বা জানা যায়। ভাষা না বুঝলে যেমন ভাবের আদান-প্রদান করা যায় না, তেমনই হিসাববিজ্ঞান ছাড়া সংশ্লিষ্ট তথ্য জ্ঞাপন করতে পারে না। তাই হিসাববিজ্ঞানকে তথ্য সরবরাহের ভাষা বলা হয়।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল