আন্ডার গ্রাজুয়েট পর্যায়ে বৃত্তি দেবে কোরিয়া সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোরিয়ার সরকার ২০১২ সালের জন্য আন্ডার গ্রাজুয়েট পর্যায়ে বৃত্তি দেওয়ার ঘোষণা দিয়েছে। কোরিয়ার মোট ৪১টি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য তিনটি বৃত্তি প্রদান করা হবে। আবেদন করতে হবে ১০ অক্টোবরের মধ্যে। ন্যাশনাল ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল এডুকেশনের (এনআইইডি) অধীনে কোরিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ প্রোগ্রাম (কেজিএসপি) ২০১২ বৃত্তি প্রদান করা হবে। এই বৃত্তি পেতে আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ ঢাকার কোরিয়া দূতাবাসে যোগাযোগ করতে হবে। বিস্তারিত তথ্যের জন্য প্রার্থীরা শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.moedu.gov.bd এবং কোরিয়া দূতাবাসের ওয়েবসাইট http://bgd.mofat.go.kr ভিজিট করতে পারেন।