আন্তর্জাতিক সম্পর্কে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ তিন মাসের একটি ডিপ্লোমা কোর্স শুরু করতে যাচ্ছে। কোর্সের শিরোনাম ‘পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ইন্টারন্যাশনাল রিলেশনস’। আবেদন করতে হবে আগামী ১৩ মার্চের মধ্যে। যেসব শিক্ষার্থী স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে স্নাতক পাস করেছেন, তাঁরাই এ কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। তবে শিক্ষার্থীদের সব পর্যায়ের পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ নিয়ে পাস করতে হবে। এই কোর্স শুরু হবে মধ্য মার্চ থেকে এবং চলবে জুন পর্যন্ত। এই কোর্সের ক্লাস শুরু হবে আগামী ১৯ মার্চ এবং ক্লাস হবে প্রতি শুক্র ও শনিবার। আবেদনপত্র সংশ্লিষ্ট বিভাগ থেকে ২৫০ টাকা দিয়ে সংগ্রহ করতে হবে। এই কোর্সে ভর্তি হতে বিভাগে ২০ হাজার টাকা (এককালীন) জমা দিতে হবে। আবেদনপত্র ১৩ মার্চ পর্যন্ত সংগ্রহ করা গেলেও ভর্তি হওয়া যাবে ১৫ মার্চ পর্যন্ত। মোট আসন সংখ্যা ৪০টি এবং আগে এলে আগে পাবেন ভিত্তিতে আসন বরাদ্দ হবে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করা যেতে পারে, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, কক্ষ নম্বর-২০৮৯, কলা ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়, ফোন-৯৬১৩৬৬১, মোবাইল-০১৭১১০৪৩৭৮৪, ওয়েবসাইট-www.duir.ac.bd