প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবদুল হালিম পাটওয়ারী ফাউন্ডেশন আয়োজিত দুই দিনের শিক্ষক প্রশিক্ষণ কর্মশালায় সার্টিফিকেট দেওয়া হয়েছে। সম্প্রতি সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভাইস চ্যান্সেলর ও আবদুল হালিম পাটওয়ারী ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যাপক উইলিয়াম এইচ ডেরেঞ্জার। অনুষ্ঠানে আরও ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক মাসুদা রশিদ চৌধুরী, আইডিয়াল কমার্স কলেজের অধ্যক্ষ কর্নেল (অব.) মো. কামরুজ্জামান খান, আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুলের উপাধ্যক্ষ মো. আবদুল জলিল, শিক্ষক প্রশিক্ষক রহমান সাঈদ, আবদুল হালিম পাটওয়ারী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য এম এ হালিম পাটওয়ারী প্রমুখ। বিজ্ঞপ্তি