যতি ও ছেদ চিহ্ন অংশ-১৪প্রিয় শিক্ষার্থীরা, গতকালের ধারাবাহিকতায় আজ ‘বিরামচিহ্ন বসাও’ প্রশ্নের উত্তর ছাপা হলো। ৫০আমরা গান করি গীত গাই আর সংগীত সাধনা করি এই সাধনা বাকশিল্পের অঙ্গ মানুষ কথা বলে বাক্য তৈরি করে ধ্বনি উচ্চারণ করে এগুলো বাকশিল্প নামে অভিহিত যে সুন্দর করে কথা বলতে পারে সবাই তার প্রশংসা করে।উত্তর: আমরা গান করি, গীত গাই, আর সংগীত সাধনা করি। এই সাধনা বাকশিল্পের অঙ্গ। মানুষ কথা বলে, বাক্য তৈরি করে, ধ্বনি উচ্চারণ করে—এগুলো বাকশিল্প নামে অভিহিত। যে সুন্দর করে কথা বলতে পারে, সবাই তার প্রশংসা করে।৫১লোভী কাঠুরিয়া হায় হায় করতে লাগল এবং নিজের কপালে নিজে চড় মারতে বলল হায় হায় কেন মিথ্যে কথা বলতে গেলাম তাই তো আমার এমন শাস্তি হলো সোনা রুপার কুড়াল পাওয়া তো দূরে থাক নিজের যে লোহার কুড়ালটি ছিল তাও হারালাম।উত্তর: লোভী কাঠুরিয়া হায় হায় করতে লাগল এবং নিজের কপালে নিজে চড় মারতে মারতে বলল, হায়! হায়! কেন মিথ্যে কথা বলতে গেলাম, তাই তো আমার এমন শাস্তি হলো! সোনা ও রুপার কুড়াল পাওয়া তো দূরে থাক, নিজের যে লোহার কুড়ালটি ছিল তাও হারালাম।৫২তিতুমীরের যখন জন্ম তখন আমাদের বাংলাদেশসহ পুরো ভারতবর্ষ ছিল পরাধীন চলছে ইংরেজ রাজত্ব ইংরেজরা চালাত অত্যাচার অন্য দিকে ছিল দেশি জমিদারদের জুলুম ইংরেজ কর্মচারীরা ঘোড়া ছুটিয়ে চলত দারুণ দাপটে তিতুমীর এসব দেখতেন আর ভাবতেন এদের হাত থেকে কীভাবে মুক্তি পাবে দেশের মানুষ।উত্তর: তিতুমীরের যখন জন্ম, তখন আমাদের বাংলাদেশসহ পুরো ভারতবর্ষ ছিল পরাধীন। চলছে ইংরেজ রাজত্ব। ইংরেজরা চালাত অত্যাচার। অন্যদিকে ছিল দেশি জমিদারদের জুলুম। ইংরেজ কর্মচারীরা ঘোড়া ছুটিয়ে চলত দারুণ দাপটে। তিতুমীর এসব দেখতেন আর ভাবতেন, এদের হাত থেকে কীভাবে মুক্তি পাবে দেশের মানুষ।৫৩একটা ঘরে আগুন লেগেছে তা দেখে একজন সাহায্যের জন্য চিৎকার করে উঠল আগুন আগুন অন্যরা তাড়াতাড়ি সেদিকে ছুটে গেল এই যে আগুন কথাটা দিয়ে অন্যের দৃষ্টি আকর্ষণ করা হলো একে আমরা বলি যোগাযোগ বলতে অন্যকে কোনো কিছু জানানোর সবগুলো উপায়কেই বোঝায় আমরা বলে লিখে বা সংকেত ব্যবহার করে অন্যের সঙ্গে যোগাযোগ করে থাকি।উত্তর: একটা ঘরে আগুন লেগেছে। তা দেখে একজন সাহায্যের জন্য চিৎকার করে উঠল—‘আগুন, আগুন’। অন্যরা তাড়াতাড়ি সেদিকে ছুটে গেল। এই যে ‘আগুন’ কথাটা দিয়ে অন্যের দৃষ্টি আকর্ষণ করা হলো—একে আমরা বলি যোগাযোগ। যোগাযোগ বলতে অন্যকে কোনো কিছু জানানোর সবগুলো উপায়কেই বোঝায়। আমরা বলে, লিখে বা সংকেত ব্যবহার করে অন্যের সঙ্গে যোগাযোগ করে থাকি।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল