আমরা গান করি, গীত গাই, আর সংগীত সাধনা করি-এই সাধনা বাকশিল্পের অঙ্গ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিয়াপদের চলিত রূপ  অংশ-১৩প্রিয় শিক্ষার্থী, বাংলা বিষয়ে নতুন সিলেবাস অনুযায়ী ১১নং প্রশ্নটি থাকবে বাক্যের ক্রিয়াপদের চলিত রূপ লিখ। একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে। নম্বর থাকবে ৫।৩৮. আমরা গান করি, গীত গাই, আর সংগীত সাধনা করি। এই সাধনা বাকশিল্পের অঙ্গ। মানুষ কথা বলে, বাক্য তৈরি করে, ধ্বনি উচ্চারণ করে—এগুলো বাকশিল্প নামে অভিহিত। যে সুন্দর করিয়া কথা বলিতে পারে, সবাই তাহার প্রশংসা করে।উত্তর: আমরা গান করি, গীত গাই, আর সংগীত সাধনা করি। এই সাধনা বাকশিল্পের অঙ্গ। মানুষ কথা বলে, বাক্য তৈরি করে, ধ্বনি উচ্চারণ করে—এগুলো বাকশিল্প নামে অভিহিত। যে সুন্দর করে কথা বলতে পারে, সবাই তার প্রশংসা করে।৩৯. লোভী কাঠুরিয়া হায় হায় করিতে লাগিল এবং নিজের কপালে নিজে চড় মারিতে মারিতে বলিল, হায়! হায়! কেন মিথ্যে কথা বলিতে গেলাম, তাই তো আমার এমন শাস্তি হইল! সোনা ও রুপার কুড়াল পাওয়া তো দূরে থাক, নিজের যে লোহার কুড়ালটি ছিল তাও হারাইলাম।উত্তর: লোভী কাঠুরিয়া হায় হায় করতে লাগল এবং নিজের কপালে নিজে চড় মারতে মারতে বলল, হায়! হায়! কেন মিথ্যে কথা বলতে গেলাম, তাই তো আমার এমন শাস্তি হলো! সোনা ও রুপার কুড়াল পাওয়া তো দূরে থাক, নিজের যে লোহার কুড়ালটি ছিল তাও হারালাম।৪০. তিতুমীরের যখন জন্ম, তখন আমাদের বাংলাদেশসহ পুরো ভারতবর্ষ ছিল পরাধীন। চলিতেছে ইংরেজ রাজত্ব। ইংরেজরা চালাইত অত্যাচার। অন্যদিকে ছিল দেশি জমিদারদের জুলুম। ইংরেজ কর্মচারীরা ঘোড়া ছুটাইয়া চলিত দারুণ দাপটে। তিতুমীর এসব দেখিতেন আর ভাবিতেন, ইহাদের হাত থেকে কীভাবে মুক্তি পাইবে দেশের মানুষ।উত্তর: তিতুমীরের যখন জন্ম, তখন আমাদের বাংলাদেশসহ পুরো ভারতবর্ষ ছিল পরাধীন। চলছে ইংরেজ রাজত্ব। ইংরেজরা চালাত অত্যাচার। অন্যদিকে ছিল দেশি জমিদারদের জুলুম। ইংরেজ কর্মচারীরা ঘোড়া ছুটিয়ে চলত দারুণ দাপটে। তিতুমীর এসব দেখতেন আর ভাবতেন, এদের হাত থেকে কীভাবে মুক্তি পাবে দেশের মানুষ।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল