বিরাম চিহ্ন বসাও অংশ-১১বাংলা বিষয়ে নতুন কাঠামো অনুযায়ী ৬নং প্রশ্নটি থাকবে প্রদত্ত অনুচ্ছেদটিতে বিরামচিহ্ন বসাও। নম্বর থাকবে ৫। ৩৯.মওলানা ভাসানী নিজে প্রাতিষ্ঠানিক লেখাপড়া করতে পারেননি কিন্তু এ দেশের মানুষের জন্য শিক্ষা জ্ঞান বিস্তার ও প্রসারে ছিল তাঁর অনেক অবদান তিনি সন্তোষে ইসলামি বিশ্ববিদ্যালয় মহীপুরে হাজী মোহাম্মদ মহসীন কলেজ ঢাকায় আবুজর গিফারি কলেজ ও টাঙ্গাইলে মাওলানা মোহাম্মদ আলী কলেজ প্রতিষ্ঠা করেনউত্তর: মওলানা ভাসানী নিজে প্রাতিষ্ঠানিক লেখাপড়া করতে পারেননি। কিন্তু এ দেশের মানুষের জন্য শিক্ষা, জ্ঞান-বিস্তার ও প্রসারে ছিল তাঁর অনেক অবদান। তিনি সন্তোষে ইসলামি বিশ্ববিদ্যালয়, মহীপুরে হাজী মোহাম্মদ মহসীন কলেজ, ঢাকায় আবুজর গিফারি কলেজ ও টাঙ্গাইলে মাওলানা মোহাম্মদ আলী কলেজ প্রতিষ্ঠা করেন।৪০.যেমন গঙ্গা নদীর ওপর ভারত কর্তৃক ফারাক্কা বাঁধ নির্মাণের ফলে বাংলাদেশে মরুকরণ প্রক্রিয়া শুরু হয় এর প্রতিবাদে মওলানা ভাসানী ১৯৭৬ সালের ১৬ মে অগণিত লোক নিয়ে ঢাকা থেকে রাজশাহী পর্যন্ত এক ঐতিহাসিক লং মার্চ পরিচালনা করেনউত্তর: যেমন—গঙ্গা নদীর ওপর ভারত কর্তৃক ফারাক্কা বাঁধ নির্মাণের ফলে বাংলাদেশে মরুকরণ প্রক্রিয়া শুরু হয়। এর প্রতিবাদে মওলানা ভাসানী ১৯৭৬ সালের ১৬ মে অগণিত লোক ঢাকা থেকে রাজশাহী পর্যন্ত এক ঐতিহাসিক ‘লং মার্চ’ পরিচালনা করেন।৪১.আমাদের দেশ অপরূপ সৌন্দর্যে ভরা আকাশের দিকে যখন তাকাই দেখি ফুটফুটে তারার মেলা আবার নদীতে দেখি ঢেউয়ের খেলা এ দেশের কোথাও রয়েছে পাহাড় কোথাও বা মাঠভরা ঢেউ খেলানো সবুজ ফসল এ দেশের গাছের ডালে ডালে পাখি গান করে অনেক কবি এ দেশের সৌন্দর্যের কথা তাঁদের কবিতায় লিখেছেন এ দেশ আমাদের গর্ব এ দেশকে আমরা ভালোবাসি এ দেশের জন্য আমাদের কাজ করতে হবেউত্তর: আমাদের দেশ অপরূপ সৌন্দর্যে ভরা। আকাশের দিকে যখন তাকাই, দেখি ফুটফুটে তারার মেলা। আবার নদীতে দেখি ঢেউয়ের খেলা। এ দেশের কোথাও রয়েছে পাহাড়, কোথাও বা মাঠভরা ঢেউ খেলানো সবুজ ফসল। এ দেশের গাছের ডালে ডালে পাখি গান করে। অনেক কবি এ দেশের সৌন্দর্যের কথা তাঁদের কবিতায় লিখেছেন। এ দেশ আমাদের গর্ব, এ দেশকে আমরা ভালোবাসি। এ দেশের জন্য আমাদের কাজ করতে হবে।৪২.সাইক্লোন বা ঘূর্ণিঝড় আমাদের অতি পরিচিত শব্দ প্রায় প্রতিবছরই আমরা এই প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হই বৈশাখ মাসে তো ঘটেই অন্য কোনো কোনো মাসেও প্রকৃতির খেয়ালখুশিমতো ঘূর্ণিঝড় হয় ঘূর্ণিঝড়ের এই রূপ এতই প্রচণ্ড যে বাইরের গাছপালা ও ঘরবাড়ির চালের সঙ্গে ঘরের ভেতরের আসবাবপত্তর ও বই তছনছ হয়ে যায়উত্তর: সাইক্লোন বা ঘূর্ণিঝড় আমাদের অতি পরিচিত শব্দ। প্রায় প্রতিবছরই আমরা এই প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হই। বৈশাখ মাসে তো ঘটেই, অন্য কোনো কোনো মাসেও প্রকৃতির খেয়ালখুশি মতো ঘূর্ণিঝড় হয়। ঘূর্ণিঝড়ের এই রূপ এতই প্রচণ্ড যে, বাইরের গাছপালা ও ঘরবাড়ির চালের সঙ্গে ঘরের ভেতরের আসবাবপত্তর ও বই তছনছ হয়ে যায়।৪৩.মুক্তিসেনারা শত্রুর আক্রমণের আকস্মিকতা দ্রুততা ও তীব্রতায় হয়ে পড়ল হতবিহ্বল পাকিস্তানি হানাদাররা সংখ্যায় অনেক সঙ্গে ভারী অস্ত্রশস্ত্র তারা দক্ষিণ-পশ্চিম ও উত্তর দিক থেকে এগিয়ে আসছে দরুইনের দিকে মুক্তিযোদ্ধারা সংখ্যায় কম ভারী অস্ত্রশস্ত্র তাদের তেমন নেই এ অবস্থায় তাদের সামনে কেবল দুটি পথ খোলা হয় সামনাসামনি যুদ্ধ করে মৃত্যুবরণ করা না হয় পূর্ব দিক দিয়ে পিছু হটে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়া।উত্তর: মুক্তিসেনারা শত্রুর আক্রমণের আকস্মিকতা, দ্রুততা ও তীব্রতায় হয়ে পড়ল হতবিহ্বল। পাকিস্তানি হানাদাররা সংখ্যায় অনেক। সঙ্গে ভারী অস্ত্রশস্ত্র। তারা দক্ষিণ, পশ্চিম ও উত্তর দিক থেকে এগিয়ে আসছে দরুইনের দিকে। মুক্তিযোদ্ধারা সংখ্যায় কম। ভারী অস্ত্রশস্ত্র তাদের তেমন নেই। এ অবস্থায় তাদের সামনে কেবল দুটি পথ খোলা—হয় সামনাসামনি যুদ্ধ করে মৃত্যুবরণ করা, না হয় পূর্ব দিক দিয়ে পিছু হটে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়া।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল