অনুচ্ছেদ পড়ে ৫টি প্রশ্ন তৈরি অংশ-৬প্রিয় শিক্ষার্থী, বাংলা বিষয়ে ৭ নং প্রশ্নটি থাকবে অনুচ্ছেদ পড়ে ৫টি প্রশ্ন তৈরির ওপর। নম্বর থাকবে ৫।২০.সিরাজগঞ্জের ধানগড়া গ্রামের এক দরিদ্র কৃষক পরিবারে আবদুল হামিদ খানের জন্ম হয় ১৮৮০ সালে। তাঁর বাবার নাম হাজী শরাফত আলী খান। মায়ের নাম মোসাম্মাৎ মজিরন বিবি। অল্প বয়সেই তিনি পিতৃ-মাতৃহীন হন। তাঁর এক চাচা ইব্রাহীম খান তাঁকে শৈশবে আশ্রয় দেন। চাচার কাছ থেকেই তিনি মাদ্রাসায় পড়াশোনা করেন।উত্তর: নিচে পাঁচটি প্রশ্ন তৈরি করা হলো:ক. আবদুল হামিদ খানের জন্ম কত সালে?খ. আবদুল হামিদ খানের জন্ম কোথায়?গ. তাঁর বাবার নাম কী?ঘ. অল্প বয়সেই আবদুল হামিদ কী হন?ঙ. চাচার কাছ থেকেই তিনি কোথায় পড়াশোনা করেন?২১.আমাদের দেশ অপরূপ সৌন্দর্যে ভরা। আকাশের দিকে যখন তাকাই, দেখি ফুটফুটে তারার মেলা। আবার নদীতে দেখি ঢেউয়ের খেলা। এ দেশের কোথাও রয়েছে পাহাড়, কোথাও বা মাঠভরা ঢেউ খেলানো সবুজ ফসল। এ দেশের গাছের ডালে ডালে পাখি গান করে। অনেক কবি এ দেশের সৌন্দর্যের কথা তাদের কবিতায় লিখেছেন। এ দেশ আমাদের গর্ব, এ দেশকে আমরা ভালোবাসি। এ দেশের জন্য আমাদের কাজ করতে হবে।উত্তর: নিচে পাঁচটি প্রশ্ন তৈরি করা হলো:ক. আমাদের দেশ কিসে ভরা?খ. আকাশে কিসের মেলা বসে?গ. এ দেশের গাছের ডালে ডালে পাখি কী করে?ঘ. অনেক কবি তাদের কবিতায় এ দেশের কোন দিকটি ফুটিয়ে তুলেছেন?ঙ. এ দেশের জন্য আমরা কী করব?২২.বিশাল আকাশের দিকে আমরা যখন তাকাই, তখন তার কাছে শিক্ষা পাই উদারতার। তেমনিভাবে বায়ুর কাছে শিক্ষা পাই কর্মী হতে, পাহাড়ের কাছে শিক্ষা পাই মৌন-মহান হতে, খোলা মাঠের কাছে দিল খোলা হতে। সূর্যের কাছে শিখি আপন তেজে দীপ্ত হতে, চাঁদের কাছে শিখি মধুরতা ও নম্রতা। সাগরের কাছে শিখি বিশাল অন্তরের অধিকারী হতে, আর নদীর কাছে শিখি দ্রুত বেগে ছুটতে।উত্তর: নিচে পাঁচটি প্রশ্ন তৈরি করা হলো:ক. বিশাল আকাশের দিকে তাকালে আমরা কী শিক্ষা পাই?খ. বায়ুর কাছ থেকে আমরা কী শিক্ষা পাই?গ. সূর্যের কাছ থেকে আমরা কী শিখি?ঘ. চাঁদের কাছ থেকে আমরা কী শিক্ষা লাভ করি?ঙ. সাগর ও নদীর কাছে আমরা কী শিখি?২৩.বুনো জন্তুদের মধ্যে প্রচণ্ড শক্তিধর হচ্ছে গরিলা। আফ্রিকার গহিন অরণ্যে এদের বাস। বনের পশুদের মধ্যে গরিলাদের পরিবারজীবন খুবই সুন্দর। মা-বাবা ও সন্তানদের নিয়ে গরিলার সংসার। গাছের নরম পাতা আর ফলমূল গরিলার প্রিয় খাদ্য। এরা খুব শান্ত স্বভাবের প্রাণী।উত্তর: নিচে পাঁচটি প্রশ্ন তৈরি করা হলো:ক. বুনো জন্তুদের মধ্যে গরিলা কেমন?খ. গরিলাদের বসবাস কোথায়? গ. বনের জন্তুদের মধ্যে গরিলাদের কোনটি খুবই সুন্দর?ঘ. কাদের নিয়ে গরিলাদের সংসার?ঙ. গরিলার প্রিয় খাদ্য কী?২৪.নদীর ধারেই বাজার। সেদিন বিকেলে বাজারে গেলে পাকিস্তানি মিলিটারির সামনে পড়ে যায় জসীম। ওরা বাজারের দোকান আর ঘরবাড়িতে আগুন লাগিয়ে দেয়। গুলি ছুঁড়তে ছুঁড়তে আসে। একটি বুলেট এসে লাগে জসীমের বুকে। নদীর ধারে মুখ থুবড়ে পড়ে যায় ও। রক্তে ভেসে যায় মাটি। নিজেরই রক্তে মাখামাখি হয়ে যায় ওর শরীর।উত্তর: নিচে পাঁচটি প্রশ্ন তৈরি করা হলো:ক. জসীম বাজারে কাদের সামনে পড়ে যায়?খ. পাকিস্তানি মিলিটারিরা বাজারের দোকান আর ঘরবাড়ি কী করে?গ. জসীমের বুকে কী লেগেছিল?ঘ. জসীম কোথায় মুখ থুবড়ে পড়ে থাকে?ঙ. জসীমের শরীর কিসে মাখামাখি হয়ে যায়?# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল