আমাদের দেশীয় ঐতিহ্য অনুযায়ী একটি পরিবারের ব্যবস্থাপক হন সাধারণত মা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর  অংশ-১প্রিয় শিক্ষার্থীরা, আজ গার্হস্থ্য অর্থনীতি বিষয়ের গুরুত্বপূর্ণ নমুনা জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর দেওয়া হলো।প্রথম খণ্ড: গৃহব্যবস্থাপনা জ্ঞানমূলক প্রশ্নপ্রশ্ন: গৃহব্যবস্থাপনা বলতে কী বোঝ?উত্তর: পরিকল্পনা বাস্তবায়ন, নিয়ন্ত্রণ, মূল্যায়ন বা সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে পারিবারিক সম্পদসমূহ ব্যবহার করে পরিবারের মান ও মূল্যবোধ বজায় রেখে নির্দিষ্ট লক্ষে পৌঁছানোকেই গৃহব্যবস্থাপনা বলে।প্রশ্ন: গৃহব্যবস্থাপকের বুদ্ধিমত্তা গুণটিকে সংজ্ঞায়িত করো।উত্তর: যেকোনো পরিস্থিতি বুঝে তা বিশ্লেষণ করা, আয়ত্তে আনা, অতীতের কোনো অভিজ্ঞতা মনে রেখে বর্তমানের সঙ্গে সামঞ্জস্য রক্ষা করাকেই এক কথায় বুদ্ধিমত্তা বলা হয়।প্রশ্ন: সাধারণত পরিবারের ব্যবস্থাপক কে হন?উত্তর: আমাদের দেশীয় ঐতিহ্য অনুযায়ী একটি পরিবারের ব্যবস্থাপক হন সাধারণত মা।প্রশ্ন: গৃহব্যবস্থাপকের দায়িত্ব ও কর্তব্যকে কিসের ওপর ভিত্তি করে শ্রেণীবিভাগ করা হয়?উত্তর: ধরন ও প্রকৃতি অনুযায়ী।প্রশ্ন: গৃহসম্পদের মৌলিক বৈশিষ্ট্য কতটি? উত্তর: তিনটি।প্রশ্ন: মানবীয় সম্পদ কাকে বলে?উত্তর: যা ব্যক্তির অভ্যন্তরীণ গুণ থেকে উদ্ভূত অপেক্ষাকৃত কম ধরাছোঁয়ার মধ্যে থাকে এবং যা আমরা আমাদের কাজে ব্যবহার করি তাকে মানবীয় সম্পদ বলা হয়।প্রশ্ন: পারিবারিক বাজেট কাকে বলে?উত্তর: কোনো পরিবারের জন্য নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট আয়, ব্যয় ও সঞ্চয় করার পূর্ব পরিকল্পনাকে পারিবারিক বাজেট বলে।প্রশ্ন: দৈনিক সময় তালিকা কাকে বলে?উত্তর: কোনো দিনের শুরু থেকে আবার নতুন দিন শুরু হওয়ার পূর্ব পর্যন্ত সময়ে কী কী কাজ করা প্রয়োজন, কখন করা প্রয়োজন এবং দৈনিক নির্ধারিত কাজের জন্য কতটুকু সময় ব্যয় হয় ইত্যাদি নিয়ে যে তালিকা বা পরিকল্পনা প্রণয়ন করা হয় তাই সময় তালিকা।প্রশ্ন: বাজেট পরিকল্পনার ক্ষেত্রে প্রধান খাতগুলো কী কী?উত্তর: খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, সঞ্চয় ও চিত্তবিনোদন।প্রশ্ন: ফসল সংগ্রহোত্তর প্রক্রিয়াজাতকরণ বলতে কী বোঝ?উত্তর: ফসল কাটার পর খাদ্যশস্য সংরক্ষণোপযোগী ও খাবার উপযোগী করার জন্য এবং পরিমাণগত ও গুণগত দিক থেকে খাদ্যশস্যের সংগ্রহোত্তর অপচয় কমিয়ে আনার জন্য সংগ্রহোত্তর ফসলের ওপর যেসব প্রক্রিয়া অবলম্বন করা হয় তাদের সামগ্রিকভাবে ফসল সংগ্রহোত্তর প্রক্রিয়াজাতকরণ বলে।প্রশ্ন: গৃহপরিসরে ফসল সংরক্ষণ কাকে বলে?উত্তর: এক মৌসুমে উৎপন্ন নিত্যব্যবহার্য পণ্যসামগ্রী অন্য মৌসুমে ব্যবহারের জন্য খাদ্য মূল্যমান বজায় রেখে খাবার ব্যবহার উপযোগী করে রাখতে গৃহপরিসরে যে সংরক্ষণ পদ্ধতি অনুসরণ করা হয় তাকে গৃহপরিসর খাদ্য সংরক্ষণ হিসেবে সংজ্ঞায়িত করা হয়।প্রশ্ন: মাড়াই কী?উত্তর: ফসল কাটার পর শস্য দানাকে গাছ থেকে পৃথক করার পদ্ধতিকে মাড়াই বলে।প্রশ্ন: বাংলাদেশে উৎপন্ন খাদ্যশস্যকে কিসের ওপর ভিত্তি করে শ্রেণীবিভাগ করা হয়? উত্তর: খাদ্য চাহিদা ও উৎস।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল