আমাদের দেশে সংবিধানে মানবাধিকার স্বীকৃত হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সঠিক উত্তর লেখো  অংশ-৭প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ পরিবেশ পরিচিতি সমাজ বিষয় থেকে নির্বাচিত ‘সঠিক উত্তরটি লেখো’ দেওয়া হলো। অধ্যায়-৫ ৭। কাউকে খেয়াল-খুশিমতো গ্রেপ্তার করলে কী হয়? ক. মানবাধিকার লঙ্ঘিত হয় খ. মানবাধিকার লঙ্ঘিত হয় না গ. তার গ্রেপ্তার হওয়া থেকে অন্যরা শিক্ষা লাভ করতে পারে ঘ. কোনোটিই নয়৮। জাতিসংঘ মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র কত সালের কোন তারিখে ঘোষিত হয়? ক. ১৯৮৪ সালের ১০ ডিসেম্বর খ. ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর গ. ১৯৮৪ সালের ১০ মার্চ ঘ. ১৯৪৮ সালের ১০ মার্চ৯। শিশুশ্রমিকদের ক্ষেত্রে কোনটি ঘটে?ক. লেখাপড়ার সুযোগ পায় না খ. ঠিকভাবে মজুরি পায় না গ. শারীরিক নির্যাতনের শিকার হয় ঘ. ওপরের সব কটি১০। ছোট ছেলেশিশুদের পাচার করে সাধারণত কোথায় পাঠানো হয়?ক. ইউরোপের উন্নত দেশে খ. মধ্যপ্রাচ্যের দেশে গ. মার্কিন যুক্তরাষ্ট্রে ঘ. জাপানে১১। ছোট ছেলেশিশুদের মধ্যপ্রাচ্যে পাচার করে সাধারণ কী কাজে ব্যবহার করা হয়?ক. মরুভূমিতে রাখাল হিসেবে খ. উটের দৌড় প্রতিযোগিতায় জকি হিসেবে গ. হাত, পা ভেঙে পঙ্গু করে ভিক্ষা করানো হয় ঘ. ওপরের কোনোটিই নয়১২। নিচের কোনটি মানবাধিকার-বিরোধী?ক. নারী পাচার খ. শিশু পাচার গ. এসিড নিক্ষেপ ঘ. ওপরের সব কটি১৩। মেয়েরা এসিড নির্যাতনের শিকার হলে কী হবে? ক. তাদের চেহারা বিকৃত হয় খ. অনেকে বিকলাঙ্গ হয়ে যায় গ. তারা সমাজের জন্য একটি বোঝা হয়ে দাঁড়ায় ঞ. ওপরের সব কটি১৪। শিশু ও নারীর অধিকার রক্ষার জন্য সরকার নিচের কোনটি প্রণয়ন করেছে?ক. শিশু অধিকার আইন খ. নারী ও শিশু নির্যাতন আইন গ. ক ও খ উভয়ই ঘ. কোনো আইন প্রণয়ন করেনি১৫। নিজস্ব ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করা প্রত্যেকের কী ধরনের অধিকার?ক. জন্মগত খ. মৌলিক গ. রাষ্ট্রীয় ঘ. মানবিক১৬। কোনটি মানবাধিকার নয়?ক. নিরাপত্তা লাভের অধিকার খ. সম্পত্তির অধিকার গ. সমান মর্যাদা ও অধিকার ঘ. কাউকে আটক করার অধিকার১৭। আমাদের দেশে কোন দলিলে মানবাধিকার স্বীকৃত হয়েছে? ক. সংবিধান খ. শিক্ষানীতি গ. জাতীয় শিশুনীতি ঘ. পরিবেশনীতি১৮। আমাদের দেশে শিশুশ্রমের প্রধান কারণ কী?ক. অসচেতনতা খ. লেখাপড়ায় অনীহা গ. শিশুশ্রমের সুযোগ ঘ. দারিদ্র্য১৯। এসিড নিক্ষেপের ফলে সর্বোচ্চ শাস্তি কী?ক. মৃত্যুদণ্ড খ. যাবজ্জীবন কারাদণ্ড গ. সশ্রম কারাদণ্ড ঘ. কোনোটিই নয়। অধ্যায়-৬ ১। কোন ধর্ম শান্তির শাশ্বত বাণী প্রচার করে?ক. হিন্দু ধর্ম খ. ইসলাম ধর্ম গ. বৌদ্ধ ধর্ম ঘ. সব কটি২। কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কোনটি করা উচিত?ক. ক্ষমতাবান মানুষের মতামতকে প্রাধান্য দেওয়া উচিত খ. বেশির ভাগ মানুষের যুক্তিসংগত মতামতকে প্রাধান্য দেওয়া উচিতগ. বিত্তবান মানুষের মতামতকে প্রাধান্য দেওয়া উচিত ঘ. ওপরের সব কটি# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালসঠিক উত্তর: অধ্যায়-৫: ৭। ক, ৮। খ, ৯। ঘ, ১০। খ, ১১। খ, ১২। ঘ, ১৩। ঘ, ১৪। গ, ১৫। খ, ১৬। ঘ, ১৭। ক, ১৮। ঘ, ১৯। কঅধ্যায়-৬: ১। ঘ ২। খ।