শূন্যস্থান পূরণ অংশ-১প্রিয় শিক্ষার্থী, পরিবেশ পরিচিতি সমাজ নতুন কাঠামো অনুযায়ী ২নং প্রশ্নটি থাকবে নিচের বাক্যগুলো খাতায় লিখে উপযুক্ত শব্দ দ্বারা শূন্যস্থানের ওপর। নম্বর থাকবে ২, প্রশ্ন থাকবে ৫টি। অধ্যায় -১ প্রশ্ন: সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো ।১। শহরে নিজ এলাকা বলতে পাড়া বা মহল্লা বা—কে বোঝায়। উত্তর: শহরে নিজ এলাকা বলতে পাড়া বা মহল্লা বা ওয়ার্ডকে বোঝায়। ২। ঝোপঝাড়, পুকুরের কচুরিপানা ও ড্রেন পরিষ্কার করে— নিধনের ব্যবস্থা করা উচিত। উত্তর: ঝোপঝাড়, পুকুরের কচুরিপানা ও ড্রেন পরিষ্কার করে মশা নিধনের ব্যবস্থা করা উচিত। ৩। নিরাপদ পানি পান সম্পর্কে সবাইকে—করা প্রয়োজন। উত্তর: নিরাপদ পানি পান সম্পর্কে সবাইকে সচেতন করা প্রয়োজন।৪। আমরা আমাদের নিজ নিজ এলাকায়—সাঁকো, সেতু ইত্যাদির যত্ন নেব। উত্তর: আমরা আমাদের নিজ নিজ এলাকায় রাস্তাঘাট, সাঁকো, সেতু ইত্যাদির যত্ন নেব।৫। অযথা রাস্তাঘাট কেটে— করব না। উত্তর: অযথা রাস্তাঘাট কেটে নষ্ট করব না।৬। সুন্দর,— জীবনযাপনের জন্য সুন্দর পরিবেশ প্রয়োজন। উত্তর: সুন্দর, সুস্থ জীবনযাপনের জন্য সুন্দর পরিবেশ প্রয়োজন।৭। গাছপালা আমাদের—থাকার জন্য অত্যন্ত প্রয়োজন। উত্তর: গাছপালা আমাদের বেঁচে থাকার জন্য অত্যন্ত প্রয়োজন।৮। বৃক্ষ মাটির— করে। উত্তর: বৃক্ষ মাটির ক্ষয়রোধ করে।৯। অযথা গাছ— না। গাছের— ভাঙব না। উত্তর: অযথা গাছ কাটব না। গাছের ডাল ভাঙব না।১০। কেউ গাছের ক্ষতি করলে তাকে এ কাজ থেকে— থাকার পরামর্শ দেব। উত্তর: কেউ গাছের ক্ষতি করলে তাকে এ কাজ থেকে বিরত থাকার পরামর্শ দেব।১১। পানির অপর নাম—। উত্তর: পানির অপর নাম জীবন।১২। নলকূপের গোড়া— থাকলে পানি দূষিত হতে পারে। উত্তর: নলকূপের গোড়া অপরিচ্ছন্ন থাকলে পানি দূষিত হতে পারে। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল