সঠিক উত্তর লেখো অংশ-৪প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ পরিবেশ পরিচিতি সমাজ বিষয় থেকে নির্বাচিত ‘সঠিক উত্তরটি লেখো’ দেওয়া হলো। অধ্যায়-২ ৩. ব্যক্তি ও পরিবারের বাইরে যা কিছু সম্পদ আছে সবই কী ধরনের সম্পদ? ক. সামাজিক সম্পদ খ. পারিবারিক সম্পদ গ. রাষ্ট্রীয় সম্পদ ঘ. ক ও গ উভয়ই।৪. কোনটি আমাদের সবচেয়ে বড় কল্যাণকর সংগঠন?ক. পরিবার খ. সমাজ গ. রাষ্ট্র ঘ. সমবায় সমিতি৫. আমাদের এলাকার খোলা মাঠ, পার্ক ইত্যাদি কোন ধরনের সম্পদ?ক. সামাজিক সম্পদ খ. পারিবারিক সম্পদ গ. রাষ্ট্রীয় সম্পদ ঘ. ক ও গ উভয়ই৬. কোনটি আমাদের সবচেয়ে উপকারী বন্ধু?ক. বই খ. টেলিভিশন গ. ডিশ অ্যান্টেনা ঘ. পত্র-পত্রিকা৭. কোনটি আমাদের মানসিক বিকাশ ও উন্নতিতে অবদান রাখে?ক. গল্পের বই খ. পত্র-পত্রিকা গ. প্রবন্ধ ও অন্যান্য বই ঘ. সব কটি৮. কোনটি বিনোদনমূলক রাষ্ট্রীয় সম্পদ?ক. শিশুপার্ক খ. চিড়িয়াখানা গ. জাতীয় জাদুঘর ঘ. সব কটি৯. আমরা কোনটি করব না?ক. পাঠাগারের বই, পত্র-পত্রিকা যত্ন সহকারে পড়ব খ. পাঠাগারের বইয়ের ভেতরে মন্তব্য লিখবগ. পাঠাগারের বই থেকে আমার প্রয়োজনীয় পৃষ্ঠাগুলো কেটে নিয়ে আসব ঘ. খ ও গ উভয়ই১০. দেশের শিক্ষা ও সাংস্কৃতিক উন্নয়নে কোনটির ভূমিকা রয়েছে?ক. বাংলা একাডেমী খ. শিশু একাডেমী গ. গণগ্রন্থাগার ঘ. সব কটি ১১. নিচের কোনটির মাধ্যমে আমাদের দেশে যোগাযোগের ক্ষেত্রে এক যুগান্তকারী পরিবর্তন এসেছে? ক. ফার্মগেট ওভারব্রিজ খ. যমুনা সেতু গ. গুলিস্তানের আন্ডারপাস ঘ. মহাখালী ফ্লাইওভার১২. নিচের কোনটি করা উচিত নয়?ক. হাসপাতালের যেখানে-সেখানে থুতু, ময়লা ফেলাখ. হাসপাতাল পরিষ্কার রাখা গ. হাসপাতালের আইনকানুন মেনে চলা ঘ. ওপরের কোনটিই নয়১৩. আমাদের সুস্থ জীবনযাপনের জন্য কী প্রয়োজন?ক. আলো খ. বাতাস গ. বিনোদন ঘ. সব কটি১৪. কোনটি হস্তান্তর করার ক্ষমতা সমাজের নেই?ক. সামাজিক সম্পদ খ. রাষ্ট্রীয় সম্পদ গ. মসজিদ ঘ. সব কটি১৫. নিচের কোনটি করা উচিত নয়?ক. রান্না শেষ হওয়ার পরও গ্যাসের চুলা জ্বালিয়ে রাখাখ. রেললাইনের স্লিপার খুলে ফেলাগ. রেলগাড়িতে বিনা টিকিটে ভ্রমণ করা ঘ. ওপরের সব কটি।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালসঠিক উত্তর: অধ্যায়-২: ৩. ঘ, ৪. গ, ৫. ঘ, ৬. ক, ৭. ঘ, ৮. ঘ, ৯. ঘ, ১০. ঘ, ১১. খ, ১২. ক, ১৩. ঘ, ১৪. ঘ, ১৫. ঘ।