আরবান অ্যান্ড রুরাল প্ল্যানিংয়ে মাস্টার্স ও পিএইচডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা বিশ্ববিদ্যালয় আরবান অ্যান্ড রুরাল প্ল্যানিং বিভাগ মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামে ভর্তির আগ্রহী প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে। আবেদন করতে হবে ১৫ এপ্রিল থেকে ২৪ মের মধ্যে। মাস্টারস অব আরবান অ্যান্ড রুরাল প্ল্যানিংয়ে আবেদনের জন্য শিক্ষার্থীদের চার-পাঁচ বছরের ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে। আর পিএইচডি কোর্সে আবেদনের জন্য ন্যূনতম তিন বছরের ব্যাচেলর ডিগ্রিসহ মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। প্রার্থীর যোগ্যতা বিষয়ে আরও বিস্তারিত তথ্য বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে।আবেদনপত্র ৬০০ টাকা দিয়ে সংশ্লিষ্ট বিভাগ থেকে সংগ্রহ করা যাবে। এসব কোর্সে ভর্তির জন্য যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে ২৫ মে। ভর্তি পরীক্ষা হবে ২৬ মে এবং নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে ২৯ মে। প্রার্থীদের ভর্তি হতে হবে ৩০ মের মধ্যে।যোগাযোগ: হেড, ইউআরপি ডিসিপ্লিন, ফোন: ০৪১-২৮৩১৫৪৮ ওয়েবসাইট: www.kuurp.ac.bd