শূন্যস্থান পূরণ করো অংশ-৬প্রিয় শিক্ষার্থী, ইসলাম শিক্ষা বিষয়ের নতুন কাঠামো অনুযায়ী ২নং প্রশ্নটি থাকবে শূন্যস্থান পূরণ। নম্বর থাকবে ২, প্রশ্ন থাকবে ৫টি।অধ্যায়-৪৯. আল-কোরআন মানবজাতির —।উত্তর: আল-কোরআন মানবজাতির পথপ্রদর্শক।১০. একেক জাতি একেক — কথা বলে।উত্তর: একেক জাতি একেক ভাষায় কথা বলে।১১. তাজবিদ শব্দের অর্থ —।উত্তর: তাজবিদ শব্দের অর্থ বিন্যাস করা।১২. মাখরাজ অর্থ —।উত্তর: মাখরাজ অর্থ উচ্চারণের জায়গা।১৩. — আবৃত্তি করো ধীরে ধীরে সুস্পষ্টভাবে।উত্তর: আল-কোরআন আবৃত্তি করো ধীরে ধীরে সুস্পষ্টভাবে।১৪. দুই অক্ষরের যুক্ত উচ্চারণকে — বলে।উত্তর: দুই অক্ষরের যুক্ত উচ্চারণকে ইদগাম বলে।১৫. গুন্নাহ করা —।উত্তর: গুন্নাহ করা ওয়াজিব।১৬. যেহেতু — আসক্তি রয়েছে।উত্তর: যেহেতু কুরাইশদের আসক্তি রয়েছে।১৭. নিশ্চয়ই আমি আপনাকে — দান করেছি।উত্তর: নিশ্চয়ই আমি আপনাকে কাওছার দান করেছি।১৮. দয়াময় — আল্লাহ তাআলার নামে।উত্তর: দয়াময় পরম করুণাময় আল্লাহ তাআলার নামে।২০. — আল-কোরআন তিলাওয়াত করা উচিত।উত্তর: সহিহ ও শুদ্ধভাবে আল-কোরআন তিলাওয়াত করা উচিত।২১. আরবি হরফ —।উত্তর: আরবি হরফ ২৯টি।২২. আল-কোরআন — সময়ও থেমে থেমে পড়তে হয়।উত্তর: আল-কোরআন তিলাওয়াতের সময়ও থেমে থেমে পড়তে হয়।২৩. — শব্দের অর্থ বের হওয়ার জায়গা।উত্তর: মাখরাজ শব্দের অর্থ বের হওয়ার জায়গা।২৪. আল্লাহ তাআলা যা — করেছেন তা থেকে বিরত থাকা উচিত।উত্তর: আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা উচিত।২৫. সিফাত অর্থ — উচ্চারণের বিশেষ নিয়ম।উত্তর: সিফাত অর্থ হরফ উচ্চারণের বিশেষ নিয়ম।২৬. ওয়াকফ-এর শাব্দিক অর্থ —।উত্তর: ওয়াকফ-এর শাব্দিক অর্থ বিরতি দেওয়া।২৭. কোরআন মাজিদ তিলাওয়াত করার উদ্দেশ্য —।উত্তর: কোরআন মাজিদ তিলাওয়াত করার উদ্দেশ্য চারটি।২৮. মহানবী (সা.) —কোরআন মাজিদ তিলাওয়াত করতেন।উত্তর: মহানবী (সা.) সব সময় কোরআন মাজিদ তিলাওয়াত করতেন।২৯. মানুষ আল্লাহ তাআলার — সৃষ্টি।উত্তর: মানুষ আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি।৩০. — কোনো কাজ করলে সে কাজ সুন্দর মতো হয় না।উত্তর: বিরামহীনভাবে কোনো কাজ করলে সে কাজ সুন্দর মতো হয় না।৩১. কোরআন মাজিদ তিলাওয়াতের সময় — পড়তে হয়।উত্তর: কোরআন মাজিদ তিলাওয়াতের সময় থেমে থেমে পড়তে হয়।৩২. কোরআন মাজিদ থেমে থেমে পড়লে আয়াতের অর্থ — হওয়ার আশঙ্কা থাকে না।উত্তর: কোরআন মাজিদ থেমে থেমে পড়লে আয়াতের অর্থ বিকৃত হওয়ার আশঙ্কা থাকে না।৩৩. গুন্নাহ শব্দের অর্থ —।উত্তর: গুন্নাহ শব্দের অর্থ নাসিকার অনুরণন।৩৪. আল-কোরআন পড়া উচিত — ও —।উত্তর: আল-কোরআন পড়া উচিত স্পষ্ট ও সুন্দরভাবে।৩৫. গুন্নাহর স্থানে কমপক্ষে এক আলিফ পরিমাণ বিলম্ব করতে হয়।উত্তর: গুন্নাহর স্থানে কমপক্ষে এক আলিফ পরিমাণ বিলম্ব করতে হয়।অধ্যায়-৫১. পবিত্র কোরআন মাজিদে — নবী-রাসূলের নাম উল্লেখ আছে।উত্তর: পবিত্র কোরআন মাজিদে ২৫ জন নবী-রাসূলের নাম উল্লেখ আছে।২. হজরত হাওয়া (আ.) হলেন পৃথিবীর — । উত্তর: হজরত হাওয়া (আ.) হলেন পৃথিবীর সর্বপ্রথম নারী।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল