শুদ্ধ/অশুদ্ধ নির্ণয় অংশ-১প্রিয় শিক্ষার্থীরা, আজ পরিবেশ পরিচিতি সমাজ বিষয়ের নির্বাচিত পাঠ্যসূচি থেকে নমুনা শুদ্ধ/অশুদ্ধ নির্ণয় অনুশীলন করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের উত্তরের জন্য পাঠ্যসূচির সকল অংশ ভালোভাবে পড়বে। অধ্যায়-১: এলাকার উন্নয়ন কর্মকাণ্ড১। গভীর নলকূপের পানি দূষিত। —অ২। আর্সেনিকযুক্ত পানি জীবনের জন্য নিরাপদ। —অ৩। এলাকার উন্নয়নের কাজে সামর্থ্য অনুযায়ী সবার অংশগ্রহণ করা উচিত। —শু৪। বেঁচে থাকার জন্য আমাদের গাছপালার তেমন প্রয়োজন নেই। —অ৫। জীবনধারণের জন্য প্রয়োজনীয় উপাদান আমরা বৃক্ষ থেকে পাই। —শু৬। বিদ্যালয়ে বৃক্ষমেলার আয়োজন করলে অন্যরা গাছ লাগাতে এবং গাছের পরিচর্যা করতে উৎসাহী হবে। —শু৭। কেউ গাছের ক্ষতি করলে তাকে এ কাজে উৎসাহ দিতে হবে। —অ৮। কোনো কারণে একটি গাছ কাটলে আরেকটি গাছ লাগাতে হবে। —শু৯। টিউবওয়েল ও পানি সরবরাহকারী অন্যান্য উৎসের যত্ন নেওয়ার প্রয়োজন নেই। —অ১০। মাটির ক্ষয়রোধে বৃক্ষের কোনো ভূমিকা নেই। —অ১১। আমরা লাল রং চিহ্নিত নলকূপের পানি পান করব। —অ১২। কোনো এলাকার সব মানুষের অর্থনৈতিক অবস্থা এক নয়। —শু১৩। লাল রং দিয়ে আর্সেনিকযুক্ত টিউবওয়েল চিহ্নিত করা হয়। —শুঅধ্যায়-২: সামাজিক ও রাষ্ট্রীয় সম্পদ১। যেখানে-সেখানে ময়লা ফেলতে সবাইকে উৎসাহ দিতে হবে। —অ২। নদীর প্লাবন জমির উর্বরতা কমায়। —অ৩। রাষ্ট্রীয় সম্পদই জনসম্পদ। —শু৪। প্রয়োজনে পাঠাগারের বইয়ের ভেতরে মন্তব্য লেখা উচিত। —অ৫। ট্রেনে বিনা টিকিটে ভ্রমণ করা উচিত নয়।—শু৬। নদীর তীরে বন্দর গড়ে ওঠে। —শু৭। সামাজিক সম্পদ হস্তান্তর করা যায়। —অ৮। রান্না শেষ হওয়ার পর গ্যাসের চুলার মাধ্যমে কাপড় শুকানো উচিত। —অ৯। রাষ্ট্র পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানে লেখাপড়া করা ব্যয়বহুল। —অ১০। টাকার প্রয়োজন হলে রেললাইনের স্লিপার খুলে বিক্রি করা যেতে পারে। —অ১১। শিশুপার্ক, চিড়িয়াখানা ইত্যাদি বিনোদনমূলক রাষ্ট্রীয় সম্পদ। —শু১২। ব্যক্তিগত সম্পদ হস্তান্তর অযোগ্য। —অ১৩। দেশের শিক্ষা, সংস্কৃতির উন্নয়নে বাংলা একাডেমীর অবদান নেই। —অ১৪। নদীতে ময়লা-আবর্জনা বা বর্জ্য ফেললে নদীর খনিজ উপাদান বেড়ে যায়। —অ১৫। লবণ একটি জলজ সম্পদ। —শু# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল