আর্সেনিকযুক্ত পানি জীবনের জন্যহুমকিস্বরূপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শূন্যস্থান পূরণ  অংশ-১প্রিয় শিক্ষার্থীরা, আজ পরিবেশ পরিচিতি সমাজ বিষয়ের নির্বাচিত পাঠ্যসূচি থেকে শূন্যস্থান পূরণ দেওয়া হলো।# সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো ।অধ্যায়-১১। শহরে নিজ এলাকা বলতে পাড়া বা মহল্লা বা—কে বোঝায়। উত্তর: শহরে নিজ এলাকা বলতে পাড়া বা মহল্লা বা ওয়ার্ডকে বোঝায়। ২। ঝোপঝাড়, পুকুরের কচুরিপানা ও ড্রেন পরিষ্কার করে— নিধনের ব্যবস্থা করা উচিত। উত্তর: ঝোপঝাড়, পুকুরের কচুরিপানা ও ড্রেন পরিষ্কার করে মশা নিধনের ব্যবস্থা করা উচিত। ৩। নিরাপদ পানি পান সম্পর্কে সবাকে—করা প্রয়োজন। উত্তর: নিরাপদ পানি পান সম্পর্কে সবাকে সচেতন করা প্রয়োজন।৪। আমরা আমাদের নিজ নিজ এলাকায়—সাঁকো, সেতু ইত্যাদির যত্ন নেব। উত্তর: আমরা আমাদের নিজ নিজ এলাকায় রাস্তাঘাট, সাঁকো, সেতু ইত্যাদির যত্ন নেব।৫। অযথা রাস্তাঘাট কেটে— করব না। উত্তর: অযথা রাস্তাঘাট কেটে নষ্ট করব না।৬। সুন্দর,— জীবনযাপনের জন্য সুন্দর পরিবেশ প্রয়োজন। উত্তর: সুন্দর, সুস্থ জীবনযাপনের জন্য সুন্দর পরিবশে প্রয়োজন।৭। গাছপালা আমাদের—থাকার জন্য অত্যন্ত প্রয়োজন। উত্তর: গাছপালা আমাদের বেঁচে থাকার জন্য অত্যন্ত প্রয়োজন।৮। বৃক্ষ মাটির— করে। উত্তর: বৃক্ষ মাটির ক্ষয়রোধ করে।৯। অযথা গাছ— না। গাছের— ভাঙব না। উত্তর: অযথা গাছ কাটব না। গাছের ডাল ভাঙব না।১০। কেউ গাছের ক্ষতি করলে তাকে এ কাজ থেকে— থাকার পরামর্শ দেব। উত্তর: কেউ গাছের ক্ষতি করলে তাকে এ কাজ থেকে বিরত থাকার পরামর্শ দেব।১১। পানির অপর নাম—। উত্তর: পানির অপর নাম জীবন।১২। নলকূপের গোড়া— থাকলে পানি দূষিত হতে পারে। উত্তর: নলকূপের গোড়া অপরিচ্ছন্ন থাকলে পানি দূষিত হতে পারে। ১৩। আর্সেনিকযুক্ত পানি জীবনের জন্য—। উত্তর: আর্সেনিকযুক্ত পানি জীবনের জন্য হুমকিস্বরূপ।১৪। ফল, ফুল, — স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য প্রয়োজন। উত্তর: ফল, ফুল, শাকসবজি স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য প্রয়োজন।১৫। আমাদের দেশে প্রায় প্রতি বছর ঝড়, বন্যা ইত্যাদি— দুর্যোগ লেগে আছে। উত্তর: আমাদের দেশে প্রায় প্রতি বছর ঝড়, বন্যা ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ লেগে আছে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল