আল-কোরআনের আয়াতের ক্রমধারা রক্ষা করা ওয়াজিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রভাষক, বিএএফ শাহীন কলেজ, কুর্মিটোলাবহুনির্বাচনী অংশ  অংশ-৫প্রিয় শিক্ষার্থীরা, এসএসসি পরীক্ষায় ইসলাম শিক্ষা বিষয় থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর থাকবে। তোমাদের অনুশীলনের সুবিধার্থে কিছু নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো। তোমরা মনোযোগ দিয়ে বহুনির্বাচনী প্রশ্নোত্তর অনুশীলন করবে। অধ্যায়-২ ৩৪। আল-কোরআনের আয়াতের ক্রমধারা রক্ষা করা কী?ক. ফরজ খ. সুন্নাত গ. ওয়াজিব ঘ. মুস্তাহাব ৩৫। সত্য ও ন্যায় উপলব্ধি করার জন্য আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে প্রচেষ্টা চালালে আল্লাহ তাআলা তাঁর কী উন্মুক্ত করে দেন?ক. মস্তিষ্ক খ. বুদ্ধি গ. অন্তর ঘ. জ্ঞান৩৬। কোন ক্ষেত্রে কিয়াস প্রযোজ্য?ক. যে ক্ষেত্রে আল-কোরআনে সরাসরি সমাধান পাওয়া যায় না খ. যে ক্ষেত্রে আল-কোরআন ও আল-হাদিসে সরাসরি সমাধান পাওয়া যায় না গ. যে ক্ষেত্রে আল-কোরআন, সুন্নাহ ও ইজমায় সরাসরি সমাধান পাওয়া যায় না ঘ. যে ক্ষেত্রে ইজতিহাদ করা সম্ভব নয়৩৭। আল-কোরআন কেন আরবি ভাষায় অবতীর্ণ হয়? i. আরবি ভাষা সহজ ছিল ii. মহানবী হজরত মুহাম্মদ (সা.) ও তাঁর পূর্ববর্তী নবীর ভাষা আরবি iii. মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর ভাষা ও তাঁর কাওমের ভাষা আরবিনিচের কোনটি সঠিক?ক. i খ. i ও ii গ. iii ঘ. i ও iii৩৮। যে ব্যক্তি আল-কোরআন পড়তে গিয়ে আটকে যায় তাকে কী পরিমাণ সওয়াব দেওয়া হবে?ক. দ্বিগুণ খ. তিন গুণ গ. পাঁচ গুণ ঘ. ১০ নেকি৩৯। মুসলমানগণ পরস্পর ভাই ভাই। কারণ, তারা—i. একই মসজিদে সালাত আদায় করে ii. এক আল্লাহ তাআলা ও রাসূলের অনুসারী iii. একই ধর্মে ও আদর্শে বিশ্বাসীনিচের কোনটি সঠিক?ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. iii৪০। খলিফা হজরত আবু বকর (রা.)-এর খিলাফতকালে আল-কোরআন গ্রন্থাকারে লিপিবদ্ধ করার প্রয়োজনীয়তা দেখা দেওয়ার কারণ—ক. আল-কোরআন বিভিন্ন দেশে প্রেরণের প্রয়োজন ছিল খ. ইয়ামামার যুদ্ধে অসংখ্য হাফিজে আল-কোরআন শহীদ হয়েছিলেন গ. আল-কোরআন তিলাওয়াতে বিভিন্ন অসুবিধা হচ্ছিল ঘ. শাসনকার্য পরিচালনায় বিবিধ সমস্যা দেখা দিয়েছিল।অধ্যায়-৩১। যদি তুমি আল্লাহ তাআলার গজব থেকে রক্ষা পেতে চাও এবং তাঁর রহমত লাভ করতে চাও—তাহলে তোমার কী করা উচিত হবে?(ক) মা-বাবার অধিকার আদায় করতে হবে।(খ) প্রতিবেশীর অধিকার আদায় করতে হবে।(গ) অসহায়দের অধিকার আদায় করতে হবে।(ঘ) আত্মীয়স্বজনের অধিকার আদায় করতে হবে।২। জহির সাহেব একজন মুসলমান হিসেবে প্রতিবেশীদের সঙ্গে সৌজন্যমূলক আচরণ করেন। এ ক্ষেত্রে সৌজন্যমূলক আচরণটি—(ক) ঈমানি দায়িত্ব। (খ) নৈতিক দায়িত্ব।(গ) সামাজিক দায়িত্ব। (ঘ) মানসিক দায়িত্ব।৩। সামর্থ্য থাকা সত্ত্বেও পরের হক আদায়ে অকারণে বিলম্ব করা কেমন কাজ?i. সামাজিক মূল্যবোধের পরিপন্থী। ii. ইসলামি নীতিমালার পরিপন্থী। iii. জুলুমমূলক কাজ।নিচের কোনটি সঠিক?(ক) i (খ) ii (গ) iii (ঘ) 1, ii ও iii৪। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী—i. জান্নাতে প্রবেশ করতে পারবে না।ii. ইহকালে আল্লাহ তাআলার রহমত বঞ্চিত হবে।iii. পরকালে জাহান্নামের কঠিন শাস্তি ভোগ করবে।নিচের কোনটি সঠিক?(ক) i (খ) ii (গ) iii (ঘ) i, ii ও iii৫। সাওম পালন যেমন আমাদের ওপর ফরজ, তেমনি পূর্ববর্তী উম্মতদের ওপরও ফরজ করা হয়েছিল। কারণ—i. আল্লাহ তাআলার একত্ববাদ ঘোষণার জন্য।ii. আল্লাহ তাআলার সার্বভৌমত্ব প্রকাশের জন্য।iii. তাকওয়া অর্জনের জন্য।নিচের কোনটি সঠিক?(ক) i (খ) iii (গ) i, ii (ঘ) i ও iii৬। সালাত ইসলামের দ্বিতীয় রুকন। কালিমার পরই সালাতের স্থান। নিচের কোনটি সালাতের ধর্মীয় গুরুত্ব বলে তুমি মনে করো?i. সালাত ঈমান মজবুত করে। ii. আল্লাহ তাআলার নৈকট্য লাভে সাহায্য করে। iii. সালাত পাপ ও খারাপ থেকে দূরে রাখে। নিচের কোনটি সঠিক?(ক) i (খ) i ও ii (গ) i ও iii (ঘ) i, ii ও iiiনিচের অনুচ্ছেদটি পড়ে ৭ ও ৮ নম্বর প্রশ্নের উত্তর দাওজাকাত আল্লাহ তাআলা প্রদত্ত অর্থনীতির অন্যতম স্তম্ভ। জাকাতের টাকা বিভিন্ন খাতে ব্যয় করা হয়। আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে জাকাত আদায় করে এবং তা দিয়ে অনেক গরিব লোকের কর্মসংস্থান করা যেতে পারে।৭। জাকাতের হকদার—i. এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং। ii. মক্তব ও মাদ্রাসা।iii. ঋণ পরিশোধে অসমর্থ ব্যক্তি।পাশের কোনটি সঠিক? (ক) i (খ) ii (গ) i ও iii (ঘ) ii ও iii# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালসঠিক উত্তর: ইসলাম শিক্ষা: বহুনির্বাচনী অংশ-৫: অধ্যায়-২: ৩৪. গ, ৩৫. গ, ৩৬. গ, ৩৭. গ, ৩৮. ক, ৩৯. খ, ৪০. খ। অধ্যায়-৩: ১. ঘ, ২. খ, ৩. গ, ৪. ঘ, ৫. খ, ৬. ঘ, ৭. গ।