শূন্যস্থান পূরণ অংশ-১৯প্রিয় শিক্ষার্থী, পরিবেশ পরিচিতি বিজ্ঞানে নতুন কাঠামো অনুযায়ী ২নং প্রশ্নটি থাকবে নিচের বাক্যগুলো খাতায় লিখে উপযুক্ত শব্দ দ্বারা শূন্যস্থানের ওপর। প্রশ্ন থাকবে ৫টি, প্রতিটিতে ২ করে, মোট ১০ নম্বর। অধ্যায়-১৪৯। টেলিফোনে কথা বলার সময় শব্দকে — রূপান্তরিত করা হয়।উত্তর: টেলিফোনে কথা বলার সময় শব্দকে তরঙ্গে রূপান্তরিত করা হয়।১০। — শব্দটির অর্থ হচ্ছে গতিশীল।উত্তর: মোবাইল শব্দটির অর্থ হচ্ছে গতিশীল।১১। কৃত্রিম উপগ্রহকে আমরা — বলি।উত্তর: কৃত্রিম উপগ্রহকে আমরা ভূ-উপগ্রহ বলি।১২। তথ্যের মহাসাগর হলো —।উত্তর: তথ্যের মহাসাগর হলো ইন্টারনেট।১৩। রেডিও-টেলিভিশনের তথ্যপ্রবাহ —।উত্তর: রেডিও-টেলিভিশনের তথ্যপ্রবাহ একমুখী।১৪। একমুখী তথ্যপ্রবাহকে বলে — বা —।উত্তর: একমুখী তথ্যপ্রবাহকে বলে ব্রডকাস্ট বা প্রচারধর্মী।১৫। ১৮৭৬ সালে — টেলিফোন আবিষ্কার করেন।উত্তর: ১৮৭৬ সালে আলেকজান্ডার গ্রাহাম বেল টেলিফোন আবিষ্কার করেন।১৬। টেলিভিশন বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় —।উত্তর: টেলিভিশন বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় গণমাধ্যম।১৭। বর্তমানে আধুনিক টেলিভিশনগুলো — এর মতো দেয়ালে ঝুলিয়ে রাখা যায়।উত্তর: বর্তমানে আধুনিক টেলিভিশনগুলো ছবির ফ্রেমের মতো দেয়ালে ঝুলিয়ে রাখা যায়।১৮। তথ্য যোগাযোগব্যবস্থায়—এক বিপ্লবের জন্ম দিয়েছে।উত্তর: তথ্য যোগাযোগব্যবস্থায় কৃত্রিম উপগ্রহ এক বিপ্লবের জন্ম দিয়েছে।১৯। টেলিভিশন শব্দটির বাংলা অর্থ —।উত্তর: টেলিভিশন শব্দটির বাংলা অর্থ দূরদর্শন।২০। কম্পিউটারের যে অংশ তথ্য প্রক্রিয়া করে, তাকে বলে —।উত্তর: কম্পিউটারের যে অংশ তথ্য প্রক্রিয়া করে, তাকে বলে মাইক্রোপ্রসেসর। অধ্যায়-১৫ ১। মাটি, পানি, বায়ু, পাহাড়, নদী ইত্যাদি — উপাদান।উত্তর: মাটি, পানি, বায়ু, পাহাড়, নদী ইত্যাদি প্রাকৃতিক উপাদান।২। ঘরবাড়ি, রাস্তাঘাট, যানবাহন, কলকারখানা—উপাদান।উত্তর: ঘরবাড়ি, রাস্তাঘাট, যানবাহন, কলকারখানা কৃত্রিম উপাদান।৩। —ভাবে তৈরি ঘরবাড়ি, রাস্তাঘাট পরিবেশ সুন্দর করে।উত্তর: পরিকল্পিতভাবে তৈরি ঘরবাড়ি, রাস্তাঘাট পরিবেশ সুন্দর করে।৪। অপরিকল্পিতভাবে তৈরি অপরিচ্ছন্ন ঘরবাড়ি, রাস্তাঘাট, — দূষিত করে।উত্তর: অপরিকল্পিতভাবে তৈরি অপরিচ্ছন্ন ঘরবাড়ি, রাস্তাঘাট, পরিবেশ দূষিত করে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল