আল্লাহ তাআলা পরম ক্ষমাশীল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শূন্যস্থান পূরণ করো  অংশ-১প্রিয় শিক্ষার্থী, ইসলাম শিক্ষা বিষয়ের নতুন কাঠামো অনুযায়ী ২নং প্রশ্নটি থাকবে শূন্যস্থান পূরণ। নম্বর থাকবে ২, প্রশ্ন থাকবে ৫টি। অধ্যায়—১ ১। ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে প্রথম ও প্রধান হচ্ছে—।উত্তর: ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে প্রথম ও প্রধান হচ্ছে ঈমান।২। মহান আল্লাহ তাআলা আমাদের—।উত্তর: মহান আল্লাহ তাআলা আমাদের স্রষ্টা।৩। পবিত্র — আলোকে জীবন গড়া উচিত। উত্তর: পবিত্র আল-কোরআনের আলোকে জীবন গড়া উচিত। ৪। খালিক অর্থ — । উত্তর: খালিক অর্থ সৃষ্টিকর্তা।৫। আল্লাহ তাআলার ইচ্ছাতেই আমাদের — হয়।উত্তর: আল্লাহ তাআলার ইচ্ছাতেই আমাদের মৃত্যু হয়।৬। মুসলিমদের — ও — ব্যবহার সুন্দর হয়। উত্তর: মুসলিমদের চরিত্র ও আচার ব্যবহার সুন্দর হয়। ৭। — ছাড়া কোনো প্রাণী — পারে না। উত্তর: অক্সিজেন ছাড়া কোনো প্রাণী বাঁচতে পারে না। ৮। আল্লাহ তাআলা — পছন্দ করেন না। উত্তর: আল্লাহ তাআলা অপচয়কারীকে পছন্দ করেন না। ৯। — ছাড়া কোনো প্রাণীই বাঁচতে পারে না। উত্তর: সূর্যের আলো ছাড়া কোনো প্রাণীই বাঁচতে পারে না। ১০। আলো বাতাস মাটি পানি সবই মহান — । উত্তর: আলো বাতাস মাটি পানি সবই মহান আল্লাহ তাআলার দান। ১১। মহান আল্লাহ তাআলা সকল — ।উত্তর: মহান আল্লাহ তাআলা সকল গুণের আধার।১২। আল্লাহ তাআলা সবার সব — দেখেন। উত্তর: আল্লাহ তাআলা সবার সব কাজ দেখেন। ১৩। আল্লাহ তাআলা পরম — ।উত্তর: আল্লাহ তাআলা পরম ক্ষমাশীল।১৪। আল্লাহ তাআলা —, অতি —।উত্তর: আল্লাহ তাআলা সর্বজ্ঞানী, অতি সহনশীল।১৫। আমরা কখনো কারও সঙ্গে — করব না। উত্তর: আমরা কখনো কারও সঙ্গে কু-পরামর্শ করব না। ১৬। আল্লাহ তাআলা সব সময় সবকিছু —। উত্তর: আল্লাহ তাআলা সব সময় সবকিছু দেখেন। ১৭। কারও কোনো জিনিস — করব না। উত্তর: কারও কোনো জিনিস চুরি করব না। ১৮। প্রত্যেক — জন্য আছে পথ —।উত্তর: প্রত্যেক জাতির জন্য আছে পথ প্রদর্শক।১৯। প্রত্যেক প্রাণী — গ্রহণ করবে।উত্তর: প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে।২০। জান্নাত — জায়গা। উত্তর: জান্নাত সুখ-শান্তির জায়গা। ২১। জাহান্নাম — স্থান। উত্তর: জাহান্নাম শাস্তির স্থান। ২২। মীযান মানে —। উত্তর: মীযান মানে পরিমাপক। ২৩। হাশর মানে —। উত্তর: হাশর মানে সমবেত হওয়া।২৪। জান্নাতে কোনো — থাকবে না। উত্তর: জান্নাতে কোনো অশান্তি থাকবে না। ২৫। সাওয়াল-জওয়াব মানে — ও —। উত্তর: সাওয়াল-জওয়াব মানে প্রশ্ন ও উত্তর। ২৬। আসমানী কিতাব মানে আল্লাহ তাআলার —। উত্তর: আসমানী কিতাব মানে আল্লাহ তাআলার ওহী সংবলিত কিতাব। ২৭। নবী-রাসূলগণ জগতের সব মানুষের জন্য —।উত্তর: নবী-রাসূলগণ জগতের সব মানুষের জন্য আদর্শ।২৮। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে — সূচনা হয়। উত্তর: সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে দিনের সূচনা হয়। ২৯। মানুষ পথ চলতে গিয়ে — ভুল করে। উত্তর: মানুষ পথ চলতে গিয়ে মনের অজান্তে ভুল করে। ৩০। আলহামদুলিল্লাহি — আলামিন। উত্তর: আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ৩১। আল্লাহ তাআলা আমাদের সব —।উত্তর: আল্লাহ তাআলা আমাদের সব কথা শোনেন।৩২. বিশুদ্ধ আকিদা ছাড়া প্রকৃত — হওয়া যায় না।উত্তর: বিশুদ্ধ আকিদা ছাড়া প্রকৃত মুমিন হওয়া যায় না।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল