আশা ইউনিভার্সিটির নবীনবরণ অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আশা ইউনিভার্সিটির নবীনবরণ অনুষ্ঠিত
আশা ইউনিভার্সিটির নবীনবরণ অনুষ্ঠিত

আশা ইউনিভার্সিটি বাংলাদেশের (আশাইউবি) নতুন শিক্ষার্থীদের নবীনবরণ সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। নবীনবরণ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ও কোষাধ্যক্ষ অধ্যাপক এ কে এম হেলাল উজ জামান সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন আশা ইউনিভার্সিটির ডেপুটি প্রেসিডেন্ট এম আবদুল আজিজ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ব্যবসা প্রশাসন অনুষদের ডিন ও নবীনবরণ স্প্রিং-২০১৭-এর আহ্বায়ক অধ্যাপক ইকবাল আহমদ, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও চেয়ারম্যান অধ্যাপক আবু দাউদ হাসান প্রমুখ। এ ছাড়া ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থীরা নবীনবরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি