২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব ২০১১। এর প্রস্তুতি শুরু হয়েছে আগেই।প্রশ্নপত্র চূড়ান্ত করছে একাডেমিক কমিটি। ওয়েবসাইট এবংভিডিও কার্যক্রম নিয়ে ব্যস্ত এখন মিডিয়া কমিটি। ফরম, সার্টিফিকেট ছাপানো আর মেডেল বানানো নিয়েব্যস্ত ব্যবস্থাপনা কমিটি। আঞ্চলিক ভেন্যুতে ব্যস্ত হয়েপড়েছেন প্রথম আলো বন্ধুসভার বন্ধুরা। আর ১ ডিসেম্বর থেকে শুরু হবে এই উৎসব যাদের জন্য, তাদের রেজিস্ট্রেশন কার্যক্রম। ১২ ফেব্রুয়ারি ২০১১ পর্যন্ত এবারের মূলপর্ব।বিজয়ীদের নিয়ে ক্যাম্প, এপিএমও।তারপর যথারীতি নেদারল্যান্ডে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড। সব আঞ্চলিক উৎসবের রেজিস্ট্রেশন ও অন্যান্য তথ্য নিয়ে আমাদের আহ্বান—দেশের শিক্ষার্থীদের গণিতে দক্ষ করে তোলা এবং সেই সঙ্গে নেদারল্যান্ডে অনুষ্ঠেয় ৫২তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে (আইএমও) যোগদানের জন্য বাংলাদেশ দলের সদস্য বাছাইয়ের লক্ষ্য নিয়ে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির আয়োজনে ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব ২০১১ ও নবম বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের কার্যক্রম শুরু হয়েছে। বার্ষিক পরীক্ষার পর ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে শুরু হবে এবারের লড়াই। বরাবরের মতো এবারের উৎসবের পৃষ্ঠপোষক আমাদের ব্যাংক—ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড; আর সার্বিক ব্যবস্থাপনায় প্রথম আলো। এবার ১৩টি গণিত অঞ্চলে আঞ্চলিক গণিত উৎসব অনুষ্ঠিত হবে। রংপুর, বগুড়া, কুমিল্লা, ময়মনসিংহ, গোপালগঞ্জ, সিলেট, রাজশাহী, যশোর, খুলনা, রাঙামাটি, চট্টগ্রাম, বরিশাল ও ঢাকা অঞ্চলে আঞ্চলিক গণিত উৎসব অনুষ্ঠিত হবে। আঞ্চলিক উৎসবের বিজয়ীরা আগামী ফেব্রুয়ারি মাসে ঢাকায় অনুষ্ঠেয় নবম বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের চূড়ান্ত পর্বে অংশ নেবে। বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের সেরাদের নিয়ে আয়োজন করা হবে সপ্তম বাংলাদেশ গণিত ক্যাম্প। গণিত ক্যাম্পের পারফরম্যান্সের ভিত্তিতে গঠিত হবে বাংলাদেশ গণিত দল, যা আগামী জুলাইয়ে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে যোগ দেবে। এ ছাড়া থাকবে ২৩তম এশীয় প্রশান্ত মহাসাগরীয় গণিত অলিম্পিয়াডে (এপিএমও) অংশগ্রহণের সুযোগ।ক্যাটাগরিচারটি ক্যাটাগরিতে গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে।ক. প্রাইমারি, বাংলা মাধ্যম—তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী বা সমমান এবং স্ট্যান্ডার্ড-৩ থেকে স্ট্যান্ডার্ড-৫।খ. জুনিয়র, বাংলা মাধ্যম—ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী বা সমমান এবং স্ট্যান্ডার্ড-৬ থেকে স্ট্যান্ডার্ড-৮।গ. সেকেন্ডারি, বাংলা মাধ্যম—নবম, দশম শ্রেণী ও এসএসসি পরীক্ষার্থী বা সমমান এবং ও-লেভেল এবং ও-লেভেল পরীক্ষার্থী।ঘ. হায়ার সেকেন্ডারি, বাংলা মাধ্যম—একাদশ, দ্বাদশ শ্রেণী ও এইচএসসি পরীক্ষার্থী বা সমমান এবং এ-লেভেল এবং এ-লেভেল পরীক্ষার্থী।রেজিস্ট্রেশনের খোঁজখবরসব আঞ্চলিক উৎসবে ‘আগে এলে আগে’ ভিত্তিতে মোট এক হাজার শিক্ষার্থীর রেজিস্ট্রেশন করা হবে। নিবন্ধন চলবে প্রতিদিন বেলা ১১টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত। নিচে যোগাযোগের ঠিকানা দেওয়া হলো:বগুড়াবগুড়া উৎসবের রেজিস্ট্রেশন শুরু হবে ১ ডিসেম্বর বুধবার থেকে। রেজিস্ট্রেশনের জন্য শিক্ষার্থীদের প্রথম আলোর বগুড়া অফিসে যোগাযোগ করতে হবে। বিস্তারিত যোগাযোগ: প্রথম আলো বগুড়া অফিস, গনি ম্যানশন (চতুর্থ তলা), আকবরিয়া লেন, বগুড়া। ফোন: ০৫১-৬৮০৫৫ (অফিস) অথবা মিলন রহমান, মুঠোফোন: ০১৭১১৩১৭১৩২।রংপুররংপুর উৎসবে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন শুরু হবে ৩ ডিসেম্বর শুক্রবার থেকে। রেজিস্ট্রেশনের জন্য শিক্ষার্থীদের প্রথম আলোর রংপুর অফিসে যোগাযোগ করতে হবে। বিস্তারিত যোগাযোগ: প্রথম আলো রংপুর অফিস, আইনজীবী সমিতি ভবন, কাচারী বাজার, রংপুর। ফোন: ০৫২১-৫১৯৫১ (অফিস) অথবা আরিফুল হক, মুঠোফোন: ০১৭১১০৭০৬৭৪।বরিশালউৎসবে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন শুরু হবে ২ ডিসেম্বর বৃহস্পতিবার থেকে। রেজিস্ট্রেশনের জন্য শিক্ষার্থীদের প্রথম আলোর বরিশাল অফিসে যোগাযোগ করতে হবে। বিস্তারিত যোগাযোগ: প্রথম আলো বরিশাল অফিস, হাবীব ভবন (তৃতীয় তলা), ১১৮ সদর রোড, বরিশাল। ফোন: ০৪৩১-৬৩৬১৬ (অফিস) এবং সাইফুর রহমান, মুঠোফোন: ০১৭১১৪৭০৭৩৬।গোপালগঞ্জউৎসবে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন শুরু হবে ৪ ডিসেম্বর শনিবার থেকে। রেজিস্ট্রেশনের জন্য শিক্ষার্থীদের প্রথম আলোর প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করতে হবে। বিস্তারিত যোগাযোগ: বন্ধুসভা পাঠাগার, পুরাতন আজগর মেমোরিয়াল হাসপাতাল (চতুর্থ তলা), কলেজ মসজিদ রোড, গোপালগঞ্জ। সুব্রত সাহা বাপী, মুঠোফোন: ০১৭৪০৫৫২৫৫৫।কুমিল্লাকুমিল্লায় রেজিস্ট্রেশন শুরু হবে ১২ ডিসেম্বর, রোববার থেকে। রেজিস্ট্রেশনের জন্য শিক্ষার্থীদের প্রথম আলোর কুমিল্লা অফিসে যোগাযোগ করতে হবে। বিস্তারিত যোগাযোগ: প্রথম আলো কুমিল্লা অফিস, কাজী অহিদুজ্জামান ম্যানশন (তৃতীয় তলা), কান্দিরপাড়, কুমিল্লা। ফোন: ০৮১-৭৩০৩৩ (অফিস) এবং মহিউদ্দিন লিটন (০১৭১৭১৪৭৩৭৬) ও নুরুল হক বিপ্লব (০১৯২১৫০৭০৫০)।ময়মনসিংহময়মনসিংহ উৎসবের রেজিস্ট্রেশন শুরু হবে ৬ ডিসেম্বর সোমবার থেকে। রেজিস্ট্রেশনের জন্য শিক্ষার্থীদের প্রথম আলোর ময়মনসিংহ অফিসে যোগাযোগ করতে হবে। বিস্তারিত যোগাযোগ: প্রথম আলো ময়মনসিংহ অফিস, মীর প্লাজা (দ্বিতীয় তলা), ৮৮ সিকে ঘোষ রোড, ময়মনসিংহ। ফোন: কামরুজ্জামান তুহিন (০১৭১৪০৯৩৯১৭) ও মোশারফ হোসেন (০১৭১৪৬৪০৯১০)।যশোরযশোরে রেজিস্ট্রেশন শুরু হবে ৭ ডিসেম্বর মঙ্গলবার থেকে। উৎসবের রেজিস্ট্রেশনের জন্য যোগাযোগ করুন প্রথম আলো যশোর অফিস, সমবায় ইউনিয়ন ভবন, এম এম আলী রোড, যশোর। ফোন: ০৪২১-৬৬৮৮২ (অফিস) এবং মনিরুল ইসলাম (০১৭১৭২৫১৬৯৪) ও সাইদুর রহমান (০১৭১৫২৯৩১৪১)।খুলনাখুলনা উৎসবে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন শুরু হবে ৮ ডিসেম্বর বুধবার থেকে। রেজিস্ট্রেশনের জন্য শিক্ষার্থীদের প্রথম আলোর খুলনা অফিসে যোগাযোগ করতে হবে। বিস্তারিত যোগাযোগ: প্রথম আলো খুলনা অফিস, ১১৬ স্যার ইকবাল রোড, খুলনা। ফোন: ০৪১-৭৩২৭৮৭ (অফিস) এবং শেখ আবু হাসান (০১৭১৩৪০০৭০৫) ও মনোজ কুমার (০১৭১৭৯৬৪৮৪৬)।রাঙামাটিরাঙামাটি আঞ্চলিক গণিত উৎসবে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন শুরু হবে ২৩ ডিসেম্বর বৃহস্পতিবার থেকে। রেজিস্ট্রেশনের জন্য শিক্ষার্থীদের প্রথম আলোর রাঙামাটি অফিসে যোগাযোগ করতে হবে। বিস্তারিত যোগাযোগ: প্রথম আলো রাঙামাটি অফিস, বই একাডেমির ওপর তলা (ফরেস্ট রেস্ট হাউসের সামনে), বনরূপা, রাঙামাটি। হরি কিশোর চাকমা, মুঠোফোন: ০১৫৫০৬০৯৩০৪।চট্টগ্রামচট্টগ্রাম উৎসবে নিবন্ধন শুরু হবে ২২ ডিসেম্বর বুধবার থেকে। নিবন্ধনের জন্য যোগাযোগ: কদম মোবারক এম ওয়াই উচ্চবিদ্যালয়, চেরাগী পাহাড় (লুসাই ভবনের পাশে), চট্টগ্রাম। বিস্তারিত প্রয়োজনে যোগাযোগ: আলাউদ্দিন খোকন (০১৭১৬৮৮২৩১৯) ও আবু সুফিয়ান (০১৭৩১১৯৪৭৮৬)।রাজশাহী, সিলেট ও ঢাকা আঞ্চলিক গণিত উৎসবের রেজিস্ট্রেশন শুরু হবে জানুয়ারির প্রথম সপ্তাহে। এ জন্য শিক্ষার্থীদের প্রথম আলো এবং বিজ্ঞান প্রজন্ম ও গণিত ইশকুল পাতায় নজর রাখতে হবে। গণিত অলিম্পিয়াডের নমুনা প্রশ্ন পাওয়া যাবে বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের ওয়েবসাইটে: www.matholympiad.org.bd।গণিত ক্লাবগুলোর প্রতিঅন্যান্য বছরের মতো এবারও নির্বাচন করা হবে ২০১০ সালের সেরা গণিত ক্লাব। এ জন্য দেশের গণিত ক্লাবগুলোকে তাদের বিস্তারিত তথ্য এবং ২০১০ সালের কার্যক্রম গণিত অলিম্পিয়াড কমিটির বরাবর পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে। ঠিকানা: গণিত উৎসব ২০১১, প্রথম আলো (ষষ্ঠ তলা), ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা। গণিত উৎসবসংক্রান্ত ব্যাপারে উৎসবের সমন্বয়কারী বায়েজিদ ভূঁইয়া জুয়েলের সঙ্গে (০১৯১৭০৯৩১৯১) যোগাযোগ করা যাবে।গণিত অলিম্পিয়াড ডেস্ক