সঠিক উত্তরটি খাতায় লেখো অংশ-৯প্রিয় শিক্ষার্থীরা, গণিত বিষয়ে নতুন কাঠামো অনুযায়ী ১নং প্রশ্নটি থাকবে সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো-এর ওপর। এ প্রশ্নটি গণিতের যোগ্যতাভিত্তিক প্রশ্ন। প্রশ্ন থাকবে ১০টি, প্রতিটিতে নম্বর থাকবে ১ করে।৮৫। নির্দিষ্ট পরিমাপের কোণ কিসের সাহায্যে আঁকা যায়?ক. স্কেল খ. কম্পাস গ. চাঁদা ঘ. রুলার।উত্তর: চাঁদা।৮৬। ৯০° এর সমান কোণকে কী বলা হয়?ক. সমকোণ খ. স্থূলকোণ গ. সূক্ষ্মকোণ ঘ. পূরক কোণ।উত্তর: সমকোণ।৮৭। চাঁদার সাহায্যে সর্বোচ্চ কত ডিগ্রি পরিমাপের কোণ আঁকা যায়?ক. ১২০° খ. ১৫০° গ. ১৮০° ঘ. ২০০°উত্তর: ১৮০°।৮৮। সূক্ষ্মকোণ কোনটি?ক. ১° খ. ১০০° গ. ৯০° ঘ. ৯১°। উত্তর: ১°।৮৯। ৫০° কোণের সম্পূরক কোণক. ৩০° খ. ৪০° গ. ১৩০° ঘ. ১৪০°।উত্তর: ১৩০°।৯০। দুটি কোণের পরিমাপের যোগফল ১৮০° হলে একটিকে অপরটির কী?ক. পূরক খ. সম্পূরক গ. সমকোণ ঘ. বিপ্রতীপ কোণ বলে।উত্তর: সম্পূরক কোণ।৯১। ৯৯°-এর বিপ্রতীপ কোণ কোনটি?ক. ৯৯° খ. ১১০° গ. ১১৫° ঘ. ১৩১°।উত্তর: ৯৯°।৯২। একটি কোণ ও তার বিপ্রতীপ কোণের পরিমাপ কত?ক. সমান খ. অসমান গ. সমান হতেও পারে ঘ. সমান নাও হতে পারে।উত্তর: সমান।৯৩। ৩১° কোণের পূরক কোণ কত?ক. ৫৯° খ. ৬০° গ. ৬১° ঘ. ৬২°।উত্তর: ৫৯°।৯৪। সামান্তরিক একটি—ক. ত্রিভুজ খ. চতুর্ভুজ গ. দ্বিভুজ ঘ. পঞ্চভুজ।উত্তর: চতুর্ভুজ।৯৫। কোনো সামান্তরিকের একটি কোণের পরিমাপ ৬০° হলে এর বিপরীত কোণ কত হবে?ক. ৬০° খ. ৯০° গ. ১৮০° ঘ. ২০০°।উত্তর: ৬০°।৯৬। আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য কী হবে?ক. সমান খ. অসমান গ. সমান নাও হতে পারে ঘ. সমান হতেও পারে।উত্তর: সমান।৯৭। আয়তক্ষেত্রের প্রতিটি কোণ কী ধরনের কোন?ক. স্থূল কোণ খ. সমকোণ গ. সূক্ষ্মকোণ ঘ. সরলকোণ।উত্তর: সমকোণ।৯৮। যে কোণের পরিমাপ ৯০° অপেক্ষা কম তাকে কী বলে?ক. সূক্ষ্মকোণ খ. স্থূলকোণ গ. সমকোণ ঘ. সরলকোণ।উত্তর: সূক্ষ্মকোণ।৯৯। বিয়োজন ও বিয়োজ্যের মধ্যে বিয়োগফলের আগে বসবেক. যোগ চিহ্ন খ. বিয়োগ চিহ্ন গ. সমান চিহ্ন ঘ. গুণ চিহ্ন।উত্তর: সমান চিহ্ন।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল