আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপন আরশিতে চলো দেখি সহপাঠীদের মুখ, চেনা প্রাঙ্গণে মুখরিত করি পুরোনো স্মৃতির সুখ—স্লোগানে ১৫ অক্টোবর ২২ বছর পূর্ণ করল ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ। কেউ ডাক্তার হওয়ার দীক্ষা নিচ্ছেন, কেউবা এরই মধ্যে নামের সঙ্গে ‘ডা.’ জুড়ে দিয়ে পেশাজীবনে ব্যস্ত হয়েছেন। ব্যস্ততা ভুলে কলেজের নতুন-পুরোনো ছাত্রছাত্রীরা এই দিন মেতে উঠেছিলেন উৎসবে।

২৭ ও ২৮ অক্টোবর স্কলাস্টিকা স্কুলের নাটক ও সংগীত ক্লাব আয়োজন করেছিল বার্ষিক নাটক অ্যানিমেল ফার্ম। ব্রিটিশ ঔপন্যাসিক জর্জ অরওয়েলে লেখা গল্পের নাট্যরূপ, এই মঞ্চনাটকে অভিনয় করেছেন স্কুলের নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা। ছাত্রছাত্রীদের অনুপ্রেরণা দিতে প্রথম দিন স্কলাস্টিকার উত্তরা ক্যাম্পাসে হাজির হয়েছিলেন অভিনয়শিল্পী সুবর্ণা মুস্তাফা। দ্বিতীয় দিনে অতিথি ছিলেন নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার।