শূন্যস্থান পূরণ অংশ-১৫প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ পরিবেশ পরিচিতি সমাজ বিষয়ের নির্বাচিত পাঠ্যসূচি থেকে শূন্যস্থান পূরণ দেওয়া হলো।২০। মহাত্মা গান্ধীর নেতৃত্বে কংগ্রেস — আন্দোলন শুরু করে।উত্তর: মহাত্মা গান্ধীর নেতৃত্বে কংগ্রেস অসহযোগ আন্দোলন শুরু করে। ২১। হোসেন শহীদ সোহরাওয়ার্দী — পৌর করপোরেশনের ডেপুটি মেয়র হন। উত্তর: হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলকাতা পৌর করপোরেশনের ডেপুটি মেয়র হন। ২২। ১৯৪০ সালে মুসলিম লীগের — অধিবেশনে শেরেবাংলা এ কে ফজলুল হক একটি প্রস্তাব উত্থাপন করেন।উত্তর: ১৯৪০ সালে মুসলিম লীগের লাহোর অধিবেশনে শেরেবাংলা এ কে ফজলুল হক একটি প্রস্তাব উত্থাপন করেন।২৩। ইংরেজরা প্রায় — উপমহাদেশ শাসন করে।উত্তর: ইংরেজরা প্রায় ২০০ বছর উপমহাদেশ শাসন করে।২৪। শাসনের নামে ইংরেজরা এ দেশের মানুষকে — করে বেশি। উত্তর: শাসনের নামে ইংরেজরা এ দেশের মানুষকে শোষণই করে বেশি।২৫। চিরস্থায়ী বন্দোবস্ত চালু হলে কিছু জমিদার বাংলার সমস্ত — মালিক হয়ে যায়।উত্তর: চিরস্থায়ী বন্দোবস্ত চালু হলে কিছু জমিদার বাংলার সমস্ত জমির মালিক হয়ে যায়।২৬। ইংরেজ শাসনামলে দেশীয় শিক্ষার স্থান দখল করে—শিক্ষা।উত্তর: ইংরেজ শাসনামলে দেশীয় শিক্ষার স্থান দখল করে পাশ্চাত্য শিক্ষা। অধ্যায়—১৪ ১। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম — সালে।উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম ১৮২০ সালে।২। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পিতা নাম —।উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পিতার নাম ঠাকুর দাস বন্দ্যোপাধ্যায়।৩। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর খুবই — ছিলেন।উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর খুবই মেধাবী ছিলেন।৪। ঈশ্বরচন্দ্রের মেধা ও পাণ্ডিত্য দেখে শিক্ষকেরা তাঁকে — উপাধি দেন।উত্তর: ঈশ্বরচন্দ্রের মেধা ও পাণ্ডিত্য দেখে শিক্ষকেরা তাঁকে বিদ্যাসাগর উপাধি দেন। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল