ইংরেজি শেখার জন্য বিবিসি জানালার অডিও সিডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস ট্রাস্টের ইংরেজি শিক্ষার আসর বিবিসি জানালার অডিও সিডি বাজারে আসছে। রাজধানীর একটি হোটেলে আজ সোমবার এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।অডিও প্রতিষ্ঠান জি-সিরিজ প্রকাশিত এই অডিও সিডিতে সাময়িকী, ওয়েব ও সংবাদপত্রে প্রকাশিত বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস ট্রাস্টের ইংরেজি শিক্ষার আসর ‘বিবিসি জানালা’র ইংরেজি শেখার লেসন থাকছে। এর মাধ্যমে মানুষ ঘরে বসে সহজেই ইংরেজি শিখতে পারবেন বলে অনুষ্ঠানে উপস্থিত সুধীরা আশাবাদ ব্যক্ত করেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস ট্রাস্টের হেড অব প্রজেক্ট ইংলিশ ইন অ্যাকশন কেট রিড, একই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন ব্যবস্থাপক (মোবাইল ও অনলাইনসেবা) আশরাফুজ্জামান ও অডিও প্রতিষ্ঠান জি-সিরিজের কর্ণধার নাজমুল হক ভূঁইয়া।বিবিসি জানালাকে লক্ষাধিক মানুষের ইংরেজি শিক্ষার একমাত্র মাধ্যম হিসেবে বর্ণনা করে কেট রিড বলেন, ‘বিবিসি জানালা বাংলাদেশে ইংরেজি শিক্ষা ও ডিজিটাল প্রযুক্তির উন্মেষে এক ভিন্ন মাত্রা যোগ করেছে।’ উদ্যোগটি ইতিমধ্যেই ৩৪ লাখ মানুষের কাছে পৌঁছে গেছে বলে তিনি জানান।আশরাফুজ্জামান বলেন, দবিবিসি জানালার মাধমে ইংরেজি শিক্ষাকে মানুষের দোড়গোড়ায় পৌঁছে দিতে আমরা প্রতিনিয়ত নতুন নতুন মাধ্যম খুঁজে বের করছি।’ তিনি আরও বলেন, শিক্ষার্থীরা এই সিডির মাধ্যমে ইংরেজি শেখার লেসনগুলো যতবার খুশি শুনতে পারবেন। জি-সিরিজের কর্ণধার নাজমুল হক ভূঁইয়া বলেন, সিডি সাধারণত বিনোদনের মাধ্যম হিসেবে ব্যবহূত হয়। এখন থেকে বাংলাদেশের মানুষ সিডিকে শিক্ষার অন্যতম উপকরণ হিসেবেও ব্যবহার করতে পারবেন।অত্যন্ত কম দামের এই সিডির প্রতি কপির দাম পড়বে ৩০ টাকা। এতে বিবিসি জানালার সর্বমোট ২৪টি লেসন অন্তর্ভুক্ত করা হয়েছে। অনুষ্ঠানে বিবিসি জানালার বিভিন্ন কর্মকাণ্ডের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র দেখানো হয়।