ইংরেজি ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

Re-ordering of sentence
প্রিয় শিক্ষার্থীরা, আজ ইংরেজি ১ম পত্রের Re-ordering of sentence চর্চা করব এবং পরে উত্তর মিলিয়ে নেব। তোমাদের বোঝার সুবিধার্থে sentence গুলোর সাথে বাংলা দেওয়া হলো। তবে পরীক্ষার প্রশ্নপত্রে বাংলা থাকবে না।

Put the following parts of the story in correct order to rewrite the whole story.
2.
a) Edison created his first invention, an electric volt recorder, when he was only twenty one years old.
(মাত্র ২১ বছর বয়সে এডিসন প্রথম বৈদ্যুতিক ভোল্ট রেকর্ডার আবিষ্কার করেন।)
b) After that Edison concentrated on inventing objects that he expected would be readily marketable.
(এরপর তিনি এমন সব জিনিস আবিষ্কার করতে মনোযোগ দিলেন, যেগুলো তাৎক্ষণিকভাবে বাজারজাত করা যাবে বলে তিনি আশা করেছিলেন।)
c) The inventions made Edison both famous and rich.
(আবিষ্কারগুলো এডিসনকে বিখ্যাত এবং সম্পদশালী করে।)
d) He died in West Orange, New Jersy in 1931.
(তিনি নিউজার্সির ওয়েস্ট অরেঞ্জে ১৯৩১ সালে মৃত্যুবরণ করেন।)
e) Thomas Alva Edison, the great American inventor, was born in the town of Milan, Ohio in 1847.
(বিখ্যাত আমেরিকান আবিষ্কারক টমাস আলভা এডিসন ওহিওর মিলান শহরে ১৮৪৭ সালে জন্মগ্রহণ করেন।)
f) His school master considered him retarded.
(তাঁর স্কুলশিক্ষক তাঁকে প্রতিবন্ধী মনে করতেন।)
g) He had only three months of formal education during his boyhood.
(তিনি বাল্যকালে মাত্র তিন মাসের আনুষ্ঠানিক শিক্ষা লাভ করেন।)
h) He made a series of very useful inventions.
(তিনি একাধারে অনেক প্রয়োজনীয় জিনিস আবিষ্কার করেন।)
Ans. 1 2 3 4 5 6 7 8
e g f a b h c d

# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক, ঢাকা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা