ইংরেজি ১ম পত্র
Cloze testপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ ইংরেজি ১ম পত্র থেকে ‘clues দেওয়া বা clues দেওয়া নেই’—এমন cloze test নিয়ে আলোচনা করব।Cloze test-এ ভালো নম্বর পেতে হলে grammar ভালোভাবে শিখতে হবে। এজন্য নিচের নিয়মগুলো তোমাদের অনুসরন করতে হবে। ২০. কোনো sentence-এ too-এর পর gap থাকলে এবং gap-এর পর to + verb থাকলে gap-এ adjective হবে।যেমন: Altaf is too—to walk. gap-এ weak/tired/sick/ill/afraid/hungry/small প্রভৃতি adjective হতে পারে।২১. Be verb থাকলে এর পরে gap থাকলে এবং তারপর adjective থাকলে gap-এ adverb বসে। যেমন: Her idea was—right. এই gap-এ fully/totally/absolutely/undoubtedly/certainly ইত্যাদি adverb বসবে।২২. No sooner দিয়ে sentence শুরু হলে এবং principal clause-এর পূর্বে (প্রধান বাক্যাংশের) gap থাকলে gap-এ than বসে। যেমন: No sooner had the thief seen the police—he ran away. এই বাক্যের gap-এ ‘than’ বসবে।২৩. কোনো sentence-এর শুরুতে gap থাকলে এবং gap এর পরে noun বা pronoun থাকলে তারপর but also থাকলে তারপর noun বা pronoun থাকলে gap-এ not only বসে।যেমন: Not only Ridwana but also Roksana attended the party.২৪. Not only দিয়ে sentence শুরু হলে এই sentence-এর gap-এ but also বসে। যেমন: Mr Moniruzzaman is not only the principal but also the well-wisher of our college.