ইংরেজি ১ম পত্র
প্রশ্নের ধরন ও মানবণ্টনপ্রিয় শিক্ষার্থীরা, আজ এনসিটিবি প্রণীত ইংরেজি ১ম পত্রের প্রশ্নের ধরন ও মানবণ্টন নিয়ে আলোচনা করবো। Part-A : Seen comprehension (marks-40)Question no-1 (multiple choice) : এই অংশটি প্রদত্ত সিন কম্প্রিহেনশনের ওপর ভিত্তি করে হবে। প্রতিটি প্রশ্নের যেকোনো অংশে তিনটি প্রায় সমজাতীয় শব্দ থাকবে। এই তিনটি শব্দ থেকে বাক্যের সঙ্গে মিল রেখে উপযুক্ত শব্দ বেছে নিয়ে বাক্য পূর্ণ করতে হবে। উত্তর লেখার সময় শুধু সঠিক উত্তরটুকু লিখতে হবে। পুরো বাক্য না লিখলেও চলবে।Question no-2 (true/false): প্যাসেজ-ভিত্তিক পাচটি স্টেটমেন্ট থাকবে। এই প্রশ্নটি করা হবে ভুল-শুদ্ধ যাছাইয়ের জন্য। প্যাসেজ অনুযায়ী কোন প্রশ্নটি সঠিক এবং কোন প্রশ্নটি ভুল তা বুঝতে হবে। সঠিক হলে true এবং ভুল হলে false লিখে correct answer লিখতে হবে।Question no-3 (filling in the gaps with clues) : এখানে প্যাসেজ থেকে পাচটি প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের ব্র্যাকেটে একটি করে শব্দ দেওয়া থাকবে এবং তার শূন্যস্থান থাকবে। বাক্যের অর্থানুসারে ব্র্যাকেটের শব্দটি পরিবর্তন করতে হবে। প্রয়োজনে preposition ব্যবহার করে শূন্যস্থান পূরণ করতে হবে। এ ক্ষেত্রে গ্রামারের ওপর ভালো দখল থাকতে হবে। Question no-4 (information transfer): প্রদত্ত সিন কম্প্রিহেনশনের আলোকে যেকোনো ব্যক্তি বা বস্তুর বিষয় সম্পর্কে পাঁচটি তথ্যের তালিকা করতে বলা হবে এ অংশে। এ অংশে উত্তর করার সময় প্যাসেজটির প্রেক্ষাপট অনুধাবন করা খুব জরুরি। Question no-5 (open–ended questions) : সিন কম্প্রিহেনসনের ওপর পাঁচটি প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের জন্য ১ নম্বর হিসেবে মোট নম্বর থাকবে ৫। উত্তর দিতে হবে একটি পূর্ণ বাক্যে, সংক্ষিপ্ত ভাষায়। উত্তর হতে হবে to the point-এ অর্থাত্ যথাযথ। এতে নিজস্বতা বা মৌলিকত্ব থাকতে হবে। প্যাসেজ থেকে অবিকল তুলে দেওয়া যাবে না। এ অংশে ভালো করতে হলে tense-এর প্রতি জোর দিতে হবে। প্রশ্ন যে tense-এ থাকবে উত্তরও সেই tense-এর আলোকে হবে।Question no-6 (filling in the gaps without clues): কম্প্রিহেনশনের সামারাইজেশন আকারে একটি প্যাসেজ দেওয়া থাকবে। এখানে পাচটি শূন্যস্থান থাকবে। প্রতিটি শূন্যস্থানের জন্য ১ করে মোট নম্বর থাকবে ৫। প্যাসেজটি ভালোভাবে পড়ে কম্প্রিহেনসন থেকে তথ্য নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। এ ক্ষেত্রে কোনো clue দেওয়া থাকবে না। উত্তর লেখার সময় প্যাসেজটি না লিখে শুধু সঠিক উত্তর লিখতে হবে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল