ইংরেজি ১ম পত্র
Seen Comprehensionসুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রীতি ও শুভেচ্ছা নিয়ো। আশা করি ভালো আছো। বন্ধুরা, আজ আমরা ইংরেজি ১ম পত্রের Unit 10-এর Lesson-7 নিয়ে আলোচনা করব। তোমাদের সুবিধার্থে এ অংশের বঙ্গানুবাদসহ প্রশ্নোত্তর দেওয়া হলো। তোমরা যত্নসহকারে নিজে নিজে চেষ্টা করবে।বঙ্গানুবাদ: ফিরোজার শিশুকাল ছিল যাতনা ও দুঃখ-কষ্টে পরিপূর্ণ। তার জীবনের একটি মুহূর্তও সুখের ছিল না। শৈশব সম্বন্ধে তার যেটুকু মনে আছে তা ছিল চরম খাদ্যাভাব, বাসস্থানের অভাব এবং পরিধেয় বস্ত্রের অভাব। ১৯৭২ সালে ১২ বছর বয়সে তাকে ২৪ বছর বয়স্ক একজন বেকার লোকের সঙ্গে বিয়ে দেওয়া হয়। একজন তরুণীর স্বপ্ন ও আশা নিয়ে ফিরোজা শ্বশুরবাড়ি প্রবেশ করেছিল, কিন্তু সেখানে যা দেখল তা আরও হতাশাব্যঞ্জক। এই ফিরোজাকেই নিজের, স্বামীর ও শাশুড়ির মুখান্নের জন্য কাজ করতে হতো। তার বয়স যখন ১৯ বছর তখন তার প্রথম ছেলের জন্ম হয়। সন্তান জন্ম নেওয়া মানে আরেকটি খাবারের মুখ বৃদ্ধি পাওয়া। ফিরোজার দুঃসহ দিনগুলো আরও দুরূহ হয়ে উঠল ১৯৮২ সালে, যখন তার দ্বিতীয় সন্তানের জন্ম হলো। তার স্বামী তখনো কাজ করতে অনিচ্ছুক এবং ফিরোজাকেই পাঁচটি মুখের অন্ন জোগাতে কঠোরতম পরিশ্রম করতে হতো। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত তার শুধু কাজ, কাজ আর কাজ। তার বয়স যখন ২৪ বছর তখন তার তৃতীয় সন্তানের জন্ম হয়। ফিরোজার জন্য প্রতিটি দিন কঠিন থেকে কঠিনতর হয়ে ওঠে। যতই কঠোর পরিশ্রম করুক সে সবাইকে কখনো যথেষ্ট খাবারের জোগান দিতে পারেনি। এভাবেই আট বছর কেটে গেল, ফিরোজা তখনো নিজের ও পরিবারের জন্য কঠোর সংগ্রাম করছে। এরপরই সে গ্রামীণ ব্যাংক সম্পর্কে জানতে পারে। সে ব্যাংকের সদস্য হয়, ঋণ নেয় এবং তার ‘ধান ভানা’ ব্যবসায় শুরু করে। ক্রমে সে নিজের অবস্থার উন্নতির করতে সক্ষম হয় এবং গ্রামীণ ব্যাংক থেকে নেওয়া তার ঋণ পরিশোধে সক্ষম হয়। ১৯৯৫ সালে ফিরোজা কিছুটা বড় অঙ্কের ঋণ নেয় এবং তার ধান ভানা ব্যবসার পাশাপাশি আরেকটি মনোহারি দোকান দেয়। সে বয়স্ক শিক্ষাকেন্দ্রে যায় এবং পড়তে ও লিখতে শেখে। ২০০০ সালে এসে ফিরোজার দুঃসহ দিনগুলোর অবসান ঘটে। সে এখন সচ্ছল, নিরাপদ ও সুখী। 1. Choose the best answer.(a) How was the economic condition of Feroza’s in-law’s house?(i) affluent (ii) solvent (iii) well-off (iv) miserable(b) How was Feroza’s husband?(i) employed (ii) job seeker (iii) industrious (iv) jobless (c) Feroza worked — .(i) only in the morning (ii) from dawn to dusk (iii) in the evening (iv) from dusk to dawn (d) Toiling’ means — .(i) labouring (ii) ploughing (iii) manuring (iv) none of the above(e) The food that Feroza earned for her family members was—.(i) adequate (ii) inadequate (iii) enough (iv) sufficient(f) Foroza’s third son was born — . (i) in 1984 (ii) in 1992 (iii) in 1982 (iv) in 1995(g) Feroza’s first business was — . (i) shopping (ii) rice-husking (iii) tailoring (iv) laundry (h) Feroza got solvency and happiness because — .(i) she learned how to work (ii) she got a good harvest of paddy (iii) she learned to read and write (iv) she got a loan from the Grameen Bank (i) Feroza learnt reading and writing from — .(i) The Grameen Bank (ii) the local people (iii) her parents (iv) the adult literacy centre (j) Feroza’s helpless days — . (i) increased (ii) came to an end (iii) continued (iv) remained same Answer: 1. Multiple choice(a) (iv) miserable; (b) (iv) jobless; (c) (ii) from dawn to dusk; (d) (i) labouring (e) (ii) inadequate; (f) (i) in 1984; (g) (ii) rice-husking; (h) (iv) she got a loan from the Grameen bank; (i) (iv) the adult literacy centre; (j) (ii) came to an end. # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল