The Preposition
প্রিয় শিক্ষার্থী, আজ ইংরেজি ২য় পত্রের ২ নং প্রশ্ন অর্থাত্ The Preposition নিয়ে আলোচনা করব। এ অংশে ৬টি শূন্যস্থান-সংবলিত একটি নির্দিষ্ট passage দেওয়া থাকবে, যার পূর্ণমান ৩। উপযুক্ত Preposition ব্যবহার করে শূন্যস্থানে বসাতে হবে।
Preposition: যেসব word কোনো noun বা pronoun-এর পূর্বে ব্যবহূত হয়ে Sentence-এর অন্যান্য word-এর সঙ্গে সম্পর্ক স্থাপন করে, তাদের Preposition বলে।
Preposition-এর পরে ব্যবহূত noun বা pronoun কে preposition-এর object বলে। যেমন: What’s the time by your watch?
The book is on the table.
যেসব ক্ষেত্রে Preposition ব্যবহূত হয়—
Adverb-এর পূর্বে: Go away from here.
Adjective-এর পূর্বে: I got the money in full.
Infinitive-এর পূর্বে: He is about to go.
Gerund-এর পূর্বে: We are sure of winning the game.
Noun Phrase-এর পূর্বে: You must rely on my word.
Clause-এর পূর্বে: You rely on what I say.
Noun-এর পূর্বে: Sami goes to school everyday.
Note Before : (i) Interrogative Adverb, Interrogative Pronoun বা Relative Pronoun-এর সঙ্গে সংশ্লিষ্ট Prepositions, Sentence-এর শেষে বসে। এ Preposition কে Detached Preposition বলে। যেমন:
What are you looking for?
Where have you come from?
Here is the pen (that) you asked for.
This is the book (that) I was thinking of.
(ii) সাধারণত যেখানে Prepositions-এর পরে object বসে না। এ ক্ষেত্রে এসব Prepositions, Adverb হিসেবে ব্যবহূত হয়। যেমন:
I waited for Kamal outside the bank. (এখানে outside হলো Preposition)
Kamal went into the bank and I waited outside. (এখানে outside হলো Adverb)
I will not go out before lunch. (এখানে before হলো Preposition)
I have gone through this novel before. (এখানে outside হলো Adverb)
(iii) Preposition অনেক সময় Conjunction হিসেবেও ব্যবহূত হয়। যেমন:
We must be ready before their arrival. (এখানে before হলো Preposition)
We must be ready before they arrive. (এখানে before হলো Conjunction).
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
প্রভাষক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ