The Preposition
প্রিয় শিক্ষার্থী, আজ ইংরেজি ২য় পত্রের ২নং প্রশ্ন অর্থাৎ The Preposition নিয়ে আলোচনা করব।
কিছু বহুল-ব্যবহৃত Preposition-এর ব্যবহার:
# At-এর ব্যবহার:
ঘড়ির সময় বা নির্দিষ্ট সময় বোঝাতে at ব্যবহৃত হয়। যেমন:
Rihat came home at nine o’clock.
The birds start chirping at dawn.
I usually get up at 6 o’clock.
He goes to school at 10 a.m.
I could not sleep at midnight.
He will come at 8:30 p.m.
# The end of / the beginning of month/ week/ year ইত্যাদির পূর্বে at ব্যবহৃত হয় । যেমন:
I will see you at the end of January.
My father will go to London at the beginning of March.
# খাওয়ার সময়ের পূর্বে at ব্যবহৃত হয় । যেমন:
Please phone me at lunch time.
He will come there at dinner time.
# নির্দিষ্ট জায়গা বোঝাতে তার পূর্বে at ব্যবহৃত হয়। যেমন:
He lives at Dhanmondi.
I arrived at Kamalapur station at 7 o’clock.
He waited at the bus stop for over twenty minutes.
# দলগত কার্যাবলির পূর্বে at ব্যবহৃত হয়। যেমন : There were many people at the party.
The principal delivered his speech at the meeting.
He met Rahat at the concert.
# কোন কাজের কারণ, কাজের উৎস, কাজের অবস্থান বা প্রতিক্রিয়া বোঝাতে at ব্যবহৃত হয়। যেমন:
He was shocked at his father’s sudden death.
He was upset at his failure in the examination.
I was delighted at my son’s success.
He was alarmed at the news.
# কোনো বিষয়ে দক্ষতা বা অদক্ষতা বোঝাতে at ব্যবহৃত হয়। যেমন:
Rima is good at Mathematics.
Lotus is good at typing.
# কোনো ব্যক্তির বয়স বা পণ্যের মূল্য বোঝাতে তার পূর্বে at ব্যবহৃত হয়। যেমন:
He left school at the age of 15.
Rice sells at taka 30 a kilogram.
In-এর ব্যবহার:
# দীর্ঘ সময় (seasons, months, years, decades)-এর পূর্বে in ব্যবহৃত হয়। যেমন: I was born in March.
Our house was built in the 19th century.
He learnt driving in three months.
He will leave for home in a few hours.
# দিনের অংশবিশেষ (in the afternoon, in the morning, in the evening) বোঝালে তার পূর্বে in ব্যবহৃত হয়। যেমন: I usually get up from bed early in the morning.
He plays football with his friends in the evening.
# কোনো কিছুর মধ্যে আছে বোঝালে তার পূর্বে in ব্যবহৃত হয় ।
যেমন:
He lives in a tent.
I live in a room.
Don’t play in the class.
Don’t shout in the classroom.
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
প্রভাষক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ