The Preposition
প্রিয় শিক্ষার্থী, আজ ইংরেজি ২য় পত্রের ২ নং প্রশ্ন The Preposition নিয়ে আলোচনা করব।
কিছু বহুল-ব্যবহৃত Preposition-এর ব্যবহার:
# By-এর ব্যবহার:
১. কোনো যানবাহনে ভ্রমণ বোঝাতে তার পূর্বে by ব্যবহৃত হয়। যেমন:
I am going to Sylhet by bus.
২. কোনো কিছু করার মাধ্যমে বোঝালে তার পূর্বে by ব্যবহৃত হয়। যেমন:
She earns a lot by catching and selling fish.
He amuses himself by drawing cartoons.
৩. বেতন দেওয়ার মাধ্যম বোঝালে তার পূর্বে by ব্যবহৃত হয়। যেমন:
He gets his salary by cheque.
৪. পরিমাপের একক বোঝালে তার পূর্বে by ব্যবহৃত হয়। যেমন:
We buy bananas by the dozen.
৫. কোনো ব্যক্তির জন্ম, বৈবাহিক অবস্থা, পেশা বোঝালে তার পূর্বে by বসে যেমন:
She is an Indian by birth.
She is an Italian by marriage.
She is a politician by profession.
৬. নির্দিষ্ট সময়ের পূর্বে বোঝাতে তার পূর্বে by ব্যবহৃত হয়। যেমন:
He can finish his work by 4 p.m.
He ought to get back by tomorrow.
# For-‰i eÅenvi:
১. কোনো ‘লক্ষ্য’ নির্দেশ করলে তার পূর্বে for ব্যবহৃত হয়। যেমন:
Let us go out for a walk.
He is learning English for pleasure.
২. কোনো ‘দিক’ নির্দেশ করলে তার পূর্বে for ব্যবহৃত হয়। যেমন:
This is a train for Jhenaidah.
They are passengers for Sylhet.
৩. কোনো পণ্যের ‘মূল্য’ নির্দেশ করলে তার পূর্বে for ব্যবহৃত হয়। যেমন:
I bought this Saree for Taka 7255.
৪. পছন্দ বা অগ্রাধিকার বোঝালে তার পূর্বে for ব্যবহৃত হয়। যেমন:
She has a taste for classical music.
He has a liking for tasty dishes.
৫. কারণ বোঝালে তার পূর্বে for ব্যবহৃত হয়। যেমন:
They are dancing for joy.
He got a prize for his bravery.
৬. দূরত্ব বা সময়ের ব্যাপ্তি বোঝালে তার পূর্বে for ব্যবহৃত হয়। যেমন:
The road went on for miles after miles.
I have been waiting for the train for about hours.
I will be with you for an hour or so.
৭. উপকার বা সুবিধা করার ধারণা বোঝাতে তার পূর্বে for ব্যবহৃত হয়। যেমন:
I bought sweets for my children.
Have you made a cup of tea for me?
৮. কোনো কিছুর তুলনা বোঝাতে তার পূর্বে for ব্যবহৃত হয়। যেমন:
The girl is short for her age.
The weather is hot for November.
৯. কোনো কিছুর উপলক্ষে বোঝাতে তার পূর্বে for ব্যবহৃত হয়। যেমন:
We wear new dresses for Eid-ul-Fitr.
# From-এর ব্যবহার:
১. শুরু হওয়ার স্থান বোঝালে তার পূর্বে from ব্যবহৃত হয়। যেমন:
Tomorrow I will fly from Dhaka to Delhi.
২. শুরু হওয়ার সময় বোঝালে তার পূর্বে from ব্যবহৃত হয়। যেমন:
She is on leave from 15 January.
He lived in Jhenaidah from 1985 to 1995.
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
প্রভাষক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ