ইংরেজি ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

The Preposition
প্রিয় শিক্ষার্থী, আজ ইংরেজি ২য় পত্রের ২ নং প্রশ্ন অর্থাৎ The Preposition নিয়ে আলোচনা করব।

কিছু বহুল-ব্যবহৃত Preposition-এর ব্যবহার:

# About -এর ব্যবহার:
2. কাছাকাছি কোনো স্থান বা সময় নির্দেশ করতে about ব্যবহৃত হয়। যেমন:
He is somewhere about here.
He arrived (at) about ten o’clock.
I dropped the key somewhere about there.
3. অল্প সময়ের মধ্যে কিছু ঘটতে যাচ্ছে, এরূপ বোঝাতে about+infinitive ব্যবহৃত হয়। যেমন:
They are about to start.
She is about to die.
4. প্রায় অর্থে about ব্যবহৃত হয়। যেমন:
There are about five thousands people in our village.
# Before-এর ব্যবহার:
নির্দিষ্ট কোনো সময়ের পূর্বে বোঝাতে before ব্যবহৃত হয়। যেমন:
He will get back before lunch.
He arrived here before me.
ক্রমানুসারে কোনো কিছুর আগের অবস্থান বোঝাতে before ব্যবহৃত হয়। যেমন:
A comes before B in the alphabet.
Your name comes before mine on the list.
কোনো কিছুর সামনে বোঝাতে before ব্যবহৃত হয়। যেমন:
He was brought before the judge.
The accident took place before me.
# কিছু গুরুত্বপূর্ণ Preposition-এর সঠিক ব্যবহার:
On/in/at
কোনো দেশ বা বড় শহরের পূর্বে in এবং ছোট স্থানের পূর্বে at ব্যবহৃত হয়। যেমন:
They live in India.
My father lives at Dhanmondi in Dhaka.
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
প্রভাষক, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, ঢাকা