ইংরেজি ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

The Preposition
প্রিয় শিক্ষার্থী, আজ ইংরেজি ২য় পত্রের ২ নং প্রশ্ন The Preposition নিয়ে আলোচনা করব।

কিছু গুরুত্বপূর্ণ Preposition-এর সঠিক ব্যবহার:
On/in/at: রাস্তার নামসহ বাসার নম্বরের পূর্বে at ব্যবহৃত হয়। যেমন: We live at 89 Mirpur Road, Dhaka.
They have opened an office at 29 Central Road, Dhaka.

# কিন্তু শুধু রাস্তার নাম বোঝালে in ব্যবহৃত হয়। যেমন:
We live in Mirpur Road, Dhaka.
They have opened an office in Central Road.

# বাড়ির সামনে বা পেছনে বোঝালে at বসে, কিন্তু যানবাহনের সামনে বা পেছনে বোঝালে in ব্যবহৃত হয়। যেমন:
There is a garden at the front of our house and a pond at the back of our house.
Please sit in the front of the car, don’t sit in the back.

# শুধু রাত বোঝালে at ব্যবহৃত হয়। কিন্তু গভীর রাত বোঝালে in ব্যবহৃত হয়। যেমন:
We work by day but sleep at night.
I woke up in the night.

# অস্থায়ী কোনো কাজের সঙ্গে যুক্ত থাকা বোঝাতে at এবং স্থায়ী কোনো কাজের সঙ্গে যুক্ত থাকা বোঝাতে in ব্যবহৃত হয়। যেমন:
They are at work now.
Boys are at play now.
He is in army.

# খামার বোঝালে তার পূর্বে on এবং কারখানা বোঝালে in ব্যবহৃত হয়। যেমন:
He works on a farm; but his brother works in a factory.

# হাতলহীন চেয়ার বোঝালে on এবং হাতলবিশিষ্ট চেয়ার হলে তার পূর্বে in ব্যবহৃত হয়। যেমন:

Don’t sit on that chair, it is broken.
Please sit in this armchair.
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
প্রভাষক, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, ঢাকা