ইংরেজি ২য় পত্র

The Preposition
প্রিয় শিক্ষার্থী, আজ ইংরেজি ২য় পত্রের ২ নং প্রশ্ন The Preposition নিয়ে আলোচনা করব।
কিছু গুরুত্বপূর্ণ Preposition-এর সঠিক ব্যবহার:
# যখন একটি জিনিস অন্য জিনিসকে ঢেকে রাখে, তখন above ব্যবহৃত না হয়ে ড়াবৎ ব্যবহৃত হয়। যেমন:
He put on a coat over his shirt.
Throw the water over the flames.
# তাপমাত্রা ও উচ্চতার ক্ষেত্রে তখন ড়াবৎ ব্যবহার না হয়ে above ব্যবহৃত হয়। যেমন:
The temperature is three degree above zero.
The summit of Everest is about 8000 metres above the sea level.
# আবার বয়স বোঝালে above ব্যবহার না হয়ে over ব্যবহৃত হয়। যেমন:
My grandfather is now over eighty. (বেশি বোঝায়)
She has been here over two hours. (বেশি বোঝায়)
There were over 10,000 people at the festival. (বেশি বোঝায়)
Don’t drive your car at over 100 km per hour. (গতি বোঝায়)
Across/ over: নদ-নদী, সীমানা, রাস্তা ইত্যাদি অন্য পাশে বোঝাতে across/ over ব্যবহৃত হয়। যেমন:
His village is just across/ over the border.
The truck was coming towards me across /over the bridge.

Since/ for: নির্দিষ্ট সময়ে শুরু বোঝালে Since বসে কিন্তু সময়ের সমষ্টি বোঝালে for বসে।
He has been there since Friday last. (শুরু হওয়ার সময় বোঝায়)
I haven’t seen you for a long time. (সময় বোঝায়)
I haven’t seen you since September. (শুরু হওয়ার সময় বোঝায়)
I just want to sit down for five minutes. (সময়ের সমষ্টি বোঝায়)

Since/ from: Since ও from উভয়ই Point of time বোঝাতে ব্যবহৃত হয়। তবে since ব্যবহৃত হয় শুধু Perfect Tense-এর ক্ষেত্রে। কিন্তু from ব্যবহৃত হয় সব Tense-এর ক্ষেত্রে।
I have known her since January, 1980.
He has been here since Friday last.
I have been waiting here since six o’clock.
I was waiting here from six o’clock.
He was fond of music from his childhood.
I will be at home from tomorrow.

Before/ by/ within: সুনির্দিষ্ট সময় (point of time) বোঝাতে before এবং by ব্যবহৃত হয়। আবার period of time বোঝাতে within ব্যবহৃত হয়। যেমন:
You must come back here by/ before 3 p.m.
He came back within an hour.
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
প্রভাষক, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, ঢাকা