The Preposition
প্রিয় শিক্ষার্থী, আজ ইংরেজি ২য় পত্রের ২ নং প্রশ্ন The Preposition নিয়ে আলোচনা করব।
কিছু গুরুত্বপূর্ণ Preposition-এর সঠিক ব্যবহার:
In/within: সাধারণত কোনো কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে সমাপ্ত হবে বোঝাতে in ব্যবহৃত হয়। পক্ষান্তরে কোনো কাজ নির্ধারিত সময় অতিবাহিত হওয়ার আগে সমাপ্ত হবে বোঝাতে within ব্যবহৃত হয়। যেমন:
The game will end in an hour.
I will go there in a week.
The game will end within an hour.
They will finish the work within a month.
In/into: কোনো কিছুর মধ্যে বা ভেতরে থাকা বোঝাতে in ব্যবহৃত হয় এবং বাহির থেকে অভ্যন্তর অভিমুখে কোনো কিছুর গতি বা অবস্থার আকারের পরিবর্তন বোঝাতে into ব্যবহৃত হয়। আবার কোনো অবস্থা বোঝাতে in ব্যবহৃত হয়। যেমন:
He ran into the room.
The ice melts into water.
Rifa was in the garden.
There is no milk in the pot.
In/ after: কিছু সময়ের মধ্যে বোঝাতে Future Tense-এর ক্ষেত্রে রহ এবং কিছু সময় পরে বোঝাতে Past Tense-এর ক্ষেত্রে ধভঃবৎ ব্যবহৃত হয় । যেমন:
They came back after an hour. (in hour নয়)
Rashed will come in a few minutes (after a few minutes নয়)
Between/ among:
দুই ব্যক্তি বা বস্ত্তর ক্ষেত্রে between এবং দুইয়ের অধিক ব্যক্তি বা বস্ত্তর ক্ষেত্রে among ব্যবহৃত হয়। যেমন:
Zimbabwe is situated between Zambia and South africa.
She found her passport among the clothes in her garments.
Divide the mangoes among the boys of class ten.
N.B. দুইয়ের অধিক ব্যক্তি বা বস্ত্তর ক্ষেত্রে যেখানে পারস্পরিক সহযোগিতা বা সম্পর্ক বোঝায়, সেখানে between ব্যবহৃত হয়। যেমন:
There is a treaty between the five great powers.
There is not much space between the three points.
দুইয়ের অধিক ব্যক্তি বা বস্ত্তকে যেখানে বিবেচনা করা হয়, সেখানে between ব্যবহৃত হয়। যেমন:
He divided his properties between his four sons.
Beside/ besides: পাশে বোঝাতে beside এবং ব্যতীত বা অধিকন্তু বোঝাতে besides ব্যবহৃত হয়। যেমন:
He sat beside me.
I have none to help me besides you.
Besides my son, my cousin also sat beside me.
Besides English, she knows many other languages.
প্রভাষক, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, ঢাকা