Tag questions
প্রিয় নবম ও দশম শ্রেণির শিক্ষার্থী, আজ আমরা English 2nd Paper-এর Part-A অংশের Tag questions-এর Rules চর্চা করব।
Tag Questions: সাধারণত Conversation বা কথোপকথনের সময় কোনো বিবৃতি উপস্থাপন করলে এর সত্যতা যাচাই করার প্রয়োজন হয়। ফলে যে Question বা প্রশ্ন জিজ্ঞেস করা হয়, তা-ই Tag Question.
সুতরাং Conversation-এর সময় Sentence-এর শেষে যদি কোনো সমর্থনসূচক প্রশ্ন সংযোগ করা হয়, তাকে Tag Question বলে। Tag Question-এর মাধ্যমে বক্তা সাধারণত তার ধারণাকৃত কোনো বিষয়ের সত্যতা যাচাই করে থাকে। যেমন:
Taher can't fly a plane, can he?
Birds can fly in the sky, can't they?
He is reading a book, isn't he?
Note: Tag Question গঠনে যেসব auxiliary verb ব্যবহূত হয়, তাদের Operator বা সহকারী ক্রিয়া বলে। যেমন do, does, did, am, is, are, was, were, have, has, had, shall, will, should, would, can, could, might, must, ought to, dare, need ইত্যাদি।
# Negative Tag Question-এ উপরিউক্ত Operator গুলোর Short form বসে। যেমন
Long form — Short form
do not — don't
does not — doesn't
did not — didn't
am not — (amn't হয় না)
is not — isn't
are not — aren't
will not — won't
should not — shouldn't
would not — wouldn't
cannot — can't
could not — couldn't
was not — wasn't
were not — weren't
have not — haven't
has not — hasn't
had not — hadn't
shall not — shan't
might not — mightn't
must not — mustn't
ought not — oughtn't
dare not — daren't
need not — needn't
used not — usedn't
প্রাথমিকভাবে লক্ষ রাখতে হবে—
1. বাক্যের প্রথম অংশ affirmative হলে Tag Question Negative হবে।
2. বাক্যের প্রথম অংশ Negative হলে Tag Question affirmative হবে।
3. Tag Question এ Negative verb-এর সংক্ষিপ্ত রূপ হয়।
4. কোনো বাক্য incomplete থাকলে Tag করতে হলে বাক্য complete ধরে tag করতে হয়। যেমন: Not a very good film-প্রকৃতপক্ষে বাক্যটি এরূপ—It was not a very good film.
What a pity!—প্রকৃত বাক্য What a pity it is!
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক, ঢাকা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা