ইংরেজি ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

Tag questions
প্রিয় নবম ও দশম শ্রেণির শিক্ষার্থী, আজ English 2nd Paper-এর Part-A অংশের Tag questions-এর Rules দেওয়া হলো।

5. প্রশ্নবোধক বাক্যের (Interrogative Sentence) Tag হয় না।
6. Tag-এর Subject সব সময়ই pronoun হয়।
7. Complex Sentence এর ক্ষেত্রে Principal Clause-এর Tag হয়।
N.B: বোর্ড কর্তৃপক্ষের নির্দেশে Principal/Sub-ordinate যেকোনো অংশে Tag করলেই চলে।
8. Formal English এ Question Tag এ Negative interrogative এর Full form হতে পারে; কিন্তু আমরা তা ব্যবহার করব না। যেমন:
They promised to pay the money, did they not?
9. প্রদত্ত বাক্যটি লিখে নিচে কমা দিতে হয় এবং Tag করে শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হয়।
Rules of making Tag
1. প্রদত্ত হ্যাঁ-বোধক বাক্যে auxiliary verb হিসেবে am, is, are, was, have, has, had, shall, will, can, may, could, might, would, should, must প্রভৃতি থাকলে Tag করতে ওই verb গুলোর Negative-এর সংক্ষিপ্ত রূপ ব্যবহার করতে হয় এবং Subject-এর pronoun রূপ বসাতে হয়।
a. Birds can fly, can't they?
b. She is doing her lesson, isn't she?
2. প্রদত্ত হ্যাঁ-বোধক বাক্যে auxiliary গুলো main verb হিসেবে ব্যবহূত হলেও ওপরের নিয়মেই Negative verb-এর সংক্ষিপ্ত রূপ বসাতে হয়।
a. You are tired, aren't you?
b. Tamim was right, wasn't he?
3. প্রদত্ত হ্যাঁ-বোধক বাক্যে ওপরে উল্লিখিত দুটো নিয়মে যে verb গুলো ব্যবহার করা হয়েছে, সেগুলো বাদে অন্য কোনো verb main verb হিসেবে ব্যবহূত হলে Tag করতে don't/ doesn't/didn't অর্থানুযায়ী বসাতে হয়।
N.B: মূল ক্রিয়ার present form এর সঙ্গে s/es যুক্ত না থাকলে don't, s/es যুক্ত থাকলে doesn't, ক্রিয়ার past form থাকলে didn't এবং এর কর্তার pronoun রূপ বসে। উল্লেখ্য, কিছু Subject Singular হিসেবে ব্যবহূত হওয়ায় ক্রিয়ার সঙ্গে s/es যুক্ত থাকে; কিন্তু Tag করতে Subject plural হয়। সে ক্ষেত্রে doesn't, না হয়ে don't হবে।
a. Birds fly, don't they? [Fly present form কিন্তু s/es হয়েছে।]
b. Kabir slept, didn't he? [slept past তাই didn't হয়েছে।]
c. Tamina makes her lessons, doesn't she? [she s/es যুক্ত।]
d. Everybody loves the honest, don't they?
N.B: es যুক্ত থাকলেও Everybody যেহেতু they হয়েছে, তাই doesn't they সম্ভব নয়। ফলে don't they হয়েছে।
4. প্রদত্ত না-বোধক বাক্যে am not, is not, are not, was not, were not, have not, has not, shall not, will not, cannot, could not, might not, would not, should not থাকলে Tag করতে ক্রিয়া থেকে not তুলে দিয়ে প্রদত্ত ক্রিয়া + কর্তার pronoun রূপ হবে।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক, ঢাকা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা