ইংরেজি ২য় পত্র

Conjunction
সুপ্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের জন্য NCTB কর্তৃক প্রণীত সিলেবাসের Grammar item Conjunction Part-টি আলোচনা করা হলো। আশা করি, নিয়মিত অনুশীলন করে তোমরা Conjunction part-টি আয়ত্ত করতে পারবে।
Conjunction বা সংযোজক অব্যয়
যে Word দুই বা ততোধিক word বা sentence-কে যুক্ত করে, তাকে Conjunction বা সংযোজক অব্যয় বলে। (A Conjunction is word which joins two or more words or sentences.)
Word-গুলো হলো: And, but, for, or, nor, also, after, because, unless, while etc.
Conjunctions are words that join together words, phrases or sentences.
KINDS OF CONJUNCTIONS (Conjunction-এর প্রকারভেদ)
Conjunction সাধারণত তিন প্রকার। যথা:
Coordinating or Coordinative Conjunction
Subordinating or Subjective Conjunction
Correlative conjunction
প্রিয় শিক্ষার্থীরা, নিচে Conjunction-এর ওপর আলোচনা করা হলো:
A. Coordinating Conjunction
যেসব Conjunction দুই বা ততোধিক সমশ্রেণীর (of equal rank) clause-কে যুক্ত করে, তাদের Coordinating Conjunction বলে। যেমন—
Reza worked hard and succeeded in life.
Walk fast or you will miss the train.
ওপরের বাক্য দুটিতে and এবং or হলো coordinating conjunction কারণ, এরা দুটি সমশ্রেণীর Clause-কে যুক্ত করেছে। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, সমশ্রেণীর clause বলতে কী বোঝানো হয়েছে। এ বিষয়টিকে ভালোভাবে জানতে হবে। প্রথম বাক্য Rana studied hard এবং (he) passed the exam এই দুটি হলো Clause যাদের and যুক্ত করেছে। এরা সমশ্রেণী Clause কারণ এরা প্রত্যেকেই স্বাধীন; প্রত্যেকেই আলাদা বাক্য হিসেবে ব্যবহূত হতে পারত; অন্যটির সাহায্য নেওয়ার দরকার হতো না। যেমন—
Rana studied hard (রানা কঠোর পড়ালেখা করেছিল।)
Rana passed the exam (রানা পরীক্ষায় পাস করেছিল।)
দুটি বাক্যই স্বয়ংসম্পূর্ণ। এ দুটিই আমাদের ওপরের প্রথম উদাহরণে clause হিসেবে ব্যবহূত হয়েছে।
আবার দ্বিতীয় উদাহরণে ব্যবহূত clause দুটিকেও দুটি আলাদা বাক্যে পরিণত করা যায়, একটির অর্থকে প্রকাশ করতে অন্যটির সাহায্যের দরকার হয় না। যেমন—
Walk fast. (দ্রুত হাঁটো।)
You will miss the train. (তুমি ট্রেন ফেল করবে।)
এই দুটি স্বাধীন (independent) বাক্যই আমাদের ওপরে দ্বিতীয় উদাহরণে clause হিসেবে or (নইলে) দ্বারা যুক্ত হয়েছে। তাহলে আমরা বুঝলাম, কেন clause-গুলোকে স্বাধীন ও সমশ্রেণীর বলা হয়েছে। সঙ্গে সঙ্গে আমরা এও জানলাম, and এবং or হলো coordinating conjunction. আরেকটি জিনিস জেনে রাখো, এরূপ coordinating conjunction দ্বারা যুক্ত clause-গুলোকে বলে coordinate clause.
Coordinating conjunction-কে আবার নিম্নলিখিত চারটি ভাগে ভাগ করা হয়:
(i) Cumulative Or Copulative Conjunction
(ii) Alternative Or Disjunctive Conjunction
(iii) Adversative Conjunction
(iv) Illative Conjunction
এগুলো সম্পর্কে পযায়ক্রমে বিস্তারিত আলোচনা করবো:
(i) Cumulative or Copulative Conjunction
এই শ্রেণীর Conjunction-গুলো হলো—
and
both — and
no less — than
as well as
not only — but also.
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র ইংরেজি শিক্ষক, সরকারি বিজ্ঞান কলেজ সংযুক্ত হাইস্কুল