ইংরেজি ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

Right form of verbs
প্রিয় শিক্ষার্থী, আজ ইংরেজি ২য় পত্রের Right form of verbs-চর্চা করব। verb-গুলো যখন Sentence-এ ব্যবহূত হয়, তখন Sentence-এর ধরন, tense, Subject প্রভৃতির প্রকৃতি অনুযায়ী verb-এর রূপ পরিবর্তিত হয়। আর এ জন্য কিছু নিয়মকানুন রয়েছে। নিচে এই নিয়মগুলো আলোচনা করা হলো।

1. Subject-Verb Agreement:
[Subject ও verb-এর মধ্যবর্তী কোনো clause বা phrase-এর number অনুযায়ী verb বসে না, শুধু Subject অনুযায়ী verb বসে।]
Subject-এর পাশে কমা বা পরে along with/together with/with/as well as এর পরে noun phrase ও পাশে কমা থাকলে মূল Verbটি মূল Subject অনুযায়ী হবে। অর্থাত্ মূল Subject singular হলে verb singular এবং মূল Subject plural হলে verb plural হবে—
1. The boy along with his brothers (to be) present.
The boy along with his brothers is present.
2. Bangla, as well as other Languages (to be) taught in our college.
Bangla, as well as other languages is taught in our college.
3. The students, with their teacher, (to be) working in their school garden.
The students, with their teacher, are working in their school garden.

কিন্তু দুটো singular subjects as well as, along with, together with, with দ্বারা যুক্ত হলে subject-এর পাশে কমা না থাকলে and অর্থে ব্যবহূত হয়। ফলে subject plural ধরে verb-ও plural হবে।
Kamal as well as his brothers (to be) present in the meeting yesterday.
Kamal as well as his brothers were present in the meeting yesterday.
[N.B. Subject Kamal-এর পাশে কমা নেই এবং his brothers-এর পরেও কমা নেই|]

.
.

2. ‘The number of’/‘The variety of’ Subject হলে verb singular হবে; কিন্তু ‘A number of’/‘A variety of’ subject হলে verb plural হবে—
i. The number of students in this school (to be) increasing day by day.
Ans. is
ii The variety of fruits and vegetables displayed in the exhibition (to be) attractive.
Ans. was (প্রদর্শিত হয়েছিল অর্থে)
iii. A number of students (to be) given concession tickets last night.
Ans. were
iv. A variety of fruits and vegetables (to be) displayed in the exhibition.
Ans. were
3. Either-or বা Neither-nor দ্বারা একাধিক singular subject যুক্ত হলে verb singular হয় এবং একাধিক plural subject যুক্ত হলে verb plural হয়—
i. Either Thursday or Friday (to be) my brother’s birthday.
Ans. is
ii. Either the teachers or the students (to have) opened the co-operative shop.
Ans. have
iii. Neither Reba nor Samira (to be) present there yesterday.
Ans. was
iv. Neither grapes nor oranges (to be) available in this shop.
Ans. are
কিন্তু Either-or বা neither-nor দ্বারা একটি singular ও একটি plural subject যুক্ত হলে verb কাছের subject অনুযায়ী হবে—
1. Either the headmaster or the teachers (to be) present at the gurdian meeting.
Ans. are
2. Neither the children nor their mother (to be) present at the meeting.
Ans. was
কিন্তু বাক্যদ্বয়ের expression এভাবে হলে ভালো শোনা যায়—
1. Either the headmaster is/was at the gurdian meeting or the teachers are/were.
2. The children were not present at the meeting neither was their mother.
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক
ঢাকা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা