ইংরেজি ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

Right form of verbs
প্রিয় শিক্ষার্থী, আজ ইংরেজি ২য় পত্রের Right form of verbs-চর্চা করব। verb-গুলো যখন Sentence-এ ব্যবহূত হয়, তখন তা Sentence-এর ধরন, tense, Subject প্রভৃতির প্রকৃতি অনুযায়ী পরিবর্তিত হয়। আর এ পরিবর্তনের নিয়মকানুনগুলো ধারাবাহিকভাবে নিচে আলোচনা করা হলো।

26. WH Questions অর্থাত্ Interrogative Sentence যদি Who, What, When, Where, How etc দিয়ে শুরু হয় তাহলে—
i. Who ও What যদি Sentence-এর verb-এর subject হিসেবে কাজ করে, তবে Who ও What-এর পরও Principal verb বসে, Helping verb বসে না।
Who says this to you? What happened last night? What makes you laugh?
ii. Wh-গুলো যদি Sentence-এর verb-এর object হিসেবে কাজ করে, তবে WH-গুলোর পর পরই verb-এর Tense অনুযায়ী auxiliary helping verb বসে।
What do you want? (present) Where do they live?
What did you want? (past) Why are you behaving in this way?
When has be come?
27. বর্তমানে কোনো কাজ চলছে ইত্যাদি বোঝাতে যদি বর্তমান সময়, যেমন: Now, at this moment ইত্যাদি উল্লেখ থাকে, তাহলে verb-এর Present Continuous Tense হয়।
The girl (sing) a song now.
Ans. The girl is singing a song now.
28. Just, just now, already, yet, ever, lately, recently ইত্যাদি Adverb of time কোনো Sentence-এ থাকলে তার verb present perfect tense-এ হয়।
He just (come) home. I (see) a fine movie recently.
Ans. He has just come home. Ans. I have seen a fine movie recently.
29. Yesterday, ago, long since, last night, previous day, in the past ইত্যাদি অতীত নির্দেশক Time কোনো sentence-এ থাকলে verb সব সময় Past Indefinite Tense-এ হয়।
My uncle (come) to our home yesterday.
Ans. My uncle came to our home yesterday.
30. Since conjunction হিসেবে কাজ করলে Since-এর পূর্বের verb Present Indefinite বা Perfect Tense এবং since-এর পরের verb সব সময় Past Indefinite Tense-এ হয়।
Ans. Two years have passed since his father died.
It is a week since the vacation began.
31. দুটি অতীত ঘটনা প্রকাশ করতে—
a. Before ব্যবহূত হলে Before-এর পূর্বের verb সব সময় past Perfect Tense হয় এবং পরের verb Past Indefinite Tense-এ হয়। আধুনিক ইংরেজিতে দুটো Past tense-ও সম্ভব। যেমন:
The patient (die) before the doctor came.
Ans. The patient had died before the doctor came.
The patent died before the doctor came.
b. After ব্যবহূত হলে After-এর পূর্বে Past Indefinite হয় এবং পরের Verb Past Perfect Tense-এর হয়।
It started raining after we (reach) school
Ans. It started raining after we had reached school.
It started raining after we reached school.
32. No sooner.........than, hardly/scarcely.........before/when দিয়ে বাক্যের দুটি অংশ যুক্ত হলে প্রথম অংশ অর্থাত্ No sooner, hardly/scarcely প্রভৃতির পরের অংশটির verb Past Perfect Tense-এ হয়। দ্বিতীয় অংশ বা than, before/when প্রভৃতির পরের অংশটির Verb Past Indefinite Tense-এ হয়। মনে রাখা প্রয়োজন যে, No sooner.......than-এর ক্ষেত্রে No sooner had we left the house than it began to rain. [No sooner we had left the house than it began to rain হয় না]
Ans. Hardly/scarcely had we started before/when it began to rain.
or, We had hardly/scarcely started when it began to rain.
33. দুটি অতীত ঘটনা When দ্বারা যুক্ত হলে When-এর পূর্বের verb-টি Past perfect এবং পরেরটি Past Indefinite Tense-এ হয়|
I had taken my breakfast when Badsha came.
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক, ঢাকা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা