১ নম্বর প্রশ্ন: Article
প্রিয় শিক্ষার্থী, ইংরেজি ২য় পত্রের ১ নম্বর প্রশ্নে ছয়টি শূন্যস্থানসংবলিত একটি passage দেওয়া থাকবে। উপযুক্ত Article দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে।
আজ আমরা Article ব্যবহারের নিয়মকানুন নিয়ে আলোচনা করব।
Omission of Article
1. Proper Noun-এর পূর্বে Article বসে না। যেমন:
X Mr. Mainuddin lived in x Khagrachhary.
2. মনে রাখতে হবে, Article কেবল Noun-এর পূর্বেই বসে। অন্য কোনো Parts of speech-এর পূর্বে বসে না। যদি বসে, তবে বুঝবে যে ওই শব্দটির পর অবশ্যই একটি Noun আছে। যেমন:
Sakib Al Hasan is a great all rounder in the arena of world cricket.
He is x honest. He is a good student.
3. কোনো Noun-এর পূর্বে Possessive adjective (my, our, their, your, his, her, its, Ratul's, Shahed's, Fardin’s) থাকলে এদের পূর্বে বা পরে কোথাও Article বসে না। যেমন:
This is my x book. The book is x his.
This is Tofayel’s x book.
4. Demonstrative pronoun [this, that, these, those, such]-এর পূর্বে বা পরে যেদিকেই খালি ঘর থাকুক কেন article বসে না। কারণ, এগুলোর প্রতিটিই article-এর কাজ করে। যেমন:
Give me that x pen, please.
Promit presented Sami this x mobile.
5. কোনো Noun-এর পূর্বে Adjective থাকলে Article-টি Adjective-এর পূর্বে বসে। যদি Adjective পরে বসে এবং Noun-এর পূর্বে আবার খালি ঘর থাকে, তবে ওই খালি ঘরে Article বসে না। যেমন:
He is an honest man.
He has x amiable x character.
6. Uncountable Noun বা Abstract Noun-এর পূর্বে Article বসে না। তবে নির্দিষ্ট করে বোঝালে বা Sentence-এ Noun-টি দ্বিতীয়বার ব্যবহূত হলে এর পূর্বে The বসে।
যেমন:
We drink water to quench our x thirst.
The water of the Padma is still pure.
There was a little water in the jar but the water was at bottom of the jar.
7. ভাষার নামের পূর্বে Article বসে না, কিন্তু ভাষাটি জাতির নাম হিসেবে উল্লেখ থাকলে এর পূর্বে The বসে।
যেমন:
He speaks x English like the English.
We use x Bangla as our mother language.
8. খেলার নামের পূর্বে Article বসে না। যেমন:
We play x football.
x Cricket is my favourite game.
9. রোগের নামের পূর্বে Article বসে না। যেমন:
He died of x cholera. He is suffering from x headache.
10. দিন বা মাসের নামের পূর্বে Article বসে না। যেমন:
He was born on x last Friday in x December.
11. মানবজাতি বোঝাতে Man/woman-এর পূর্বে Article বসে না।
x Man is mortal.
মো. জসিম উদ্দীন বিশ্বাস, প্রভাষক ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল