ইংরেজি ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

Speech change

প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ ইংরেজি ২য় পত্রের ৫ নং প্রশ্ন অর্থাত্ speech change নিয়ে আলোচনা করব। এই প্রশ্নে direct speech-এ একটি প্যাসেজ passage দেওয়া থাকবে। প্যাসেজটিকে তোমরা indirect speech-এ পরিবর্তন করবে। এর জন্য নম্বর থাকবে ৫। চলো প্রথমে প্যাসেজ ন্যারেশন এর নিয়মকানুনগুলো জেনে নেওয়া যাক।

11.
Direct Speech-এ by Allah, by Jove, by God, by my life ইত্যাদি থাকলে Indirect Speech-এ পরিবর্তন করার সময় swearing by Allah, swearing by Jove, swearing by God, swearing by my life ইত্যাদি ব্যবহার করতে হয়। যেমন:
Direct Speech: 'By Allah,' he replied, 'I will not leave this place without completing this rescue operation.'
Indirect Speech: Swearing by Allah, he replied that he would not leave that place without completing that rescue operation.

12.
Direct Speech-এ inverted comma-এর বাইরে কোনো Phrase বা Clause থাকলে তা অপরিবর্তিত অবস্থায় শুরুতে বসে। এ ক্ষেত্রে Present Participle যুক্ত অংশ থাকলে তা শুরুতে লেখাই শ্রেয়। যেমন:
Direct Speech: 'Are you brothers?' asked the mistress of the house, turning to the dervishes.
Indirect Speech: Turning to the dervishes, the mistress of the house asked if they were brothers.

13.
Direct Speech-এ Assertive Sentence-এর শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকলে Indirect Speech করার সময় reporting verb-এর পূর্বে Being surprised লিখতে হয় এবং reporting verbটিকে ask/ asked দিয়ে পরিবর্তন করতে হয়। যেমন:
Direct Speech: She said to me, 'You have remembered how she looked all these years?'
Indirect Speech: Being surprised, she asked me if I had remembered how she had looked all those years.

14.
Direct Speech-এ 'Thank you' থাকলে Indirect Speech করার সময় Reporting verb-এর subject + thanked + reporting verb-এর object বসে। যেমন:
Direct Speech: Myn said to me, 'Thank you.'
Indirect Speech: Myn thanked me.

15.
Direct Speech-এ 'Good bye' থাকলে Indirect Speech করার সময় reporting verb-এর subject + bade + object + good-bye বসে। যেমন:
Direct Speech: Minhaj said, 'Good bye my brother.'
Indirect Speech: Minhaj bade his brother good bye.
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
প্রভাষক, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ