Article
প্রিয় শিক্ষার্থী, আজ ইংরেজি ২য় পত্রের ১ নম্বর প্রশ্ন Article নিয়ে আলোচনা করব। এই প্রশ্নে ছয়টি শূন্যস্থান সংবলিত একটি passage থাকবে। উপযুক্ত Article দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। প্রথমে দেওয়া হলো Article ব্যবহারের নিয়ম।
A, An এবং The কে ইংরেজিতে Article বলে। Article বা পদাশ্রিত নির্দেশক সাধারণত Noun, Adjective এবং Adverb এর পূর্বে বসে এবং Parts of speechটি নির্দিষ্ট না অনির্দিষ্ট তা নির্দেশ করে। Parts of speech হিসেবে ব্যবহূত হয়ে Adjective-এর ন্যায় কাজ করে থাকে বলে এদের Adjective-ও বলা হয়।
বর্তমানে আধুনিক English Grammar-এ এদের determiner বলা হয়।
Article দুই প্রকার। যথা: i) Definite Article, ii) Indefinite Article.
(i) Definite Article : যে Article নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে নির্দেশ করে তাকে Definite Article বলে। কোনো কিছুকে নির্দিষ্ট করে বোঝাতে Definite Article ব্যবহূত হয়ে থাকে। যেমন: The book is on the table.
The person who came yesterday is my friend Mr. Jahurul Islam.
(ii) Indefinite Article : যে Article বিশেষ কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে নির্দিষ্টভাবে না বুঝিয়ে অনির্দিষ্ট ব্যক্তি, বস্তু, বা প্রাণীকে বোঝায় তাকে Indefinite Article বলে। A ও An কে Indefinite Article বলে। কোনো কিছুকে অনির্দিষ্ট করে বোঝাতে Indefinite Article ব্যবহূত হয়ে থাকে। যেমন:
A lion lives in a forest.
I saw a bird sitting on the wall.
Indefinite Article এর ব্যবহার:
Article ব্যবহারের ক্ষেত্রে প্রথমেই চিন্তা করতে হবে যে Articleটি তুমি ব্যবহার করতে চাইছ তা নির্দিষ্ট না অনির্দিষ্ট। তারপর নিয়মানুসারে তা ব্যবহার করতে হবে। তোমাদের বোঝার জন্য উদাহরণসহ নিয়মগুলো আলোচনা করা হলো।
এক জাতীয় সবাইকে বোঝাতে Singular Common Noun এর পূর্বে a/an বসে। যেমন:
An ant is an industrious insect.
সাধারণত যেসব শব্দের প্রথম অক্ষর consonant / consonant sound তাদের পূর্বে a বসে এবং যেসব শব্দের প্রথম অক্ষর vowel / vowel sound তাদের পূর্বে an বসে। যেমন:
A cat is not considered as a faithful animal.
A dog is a very faithful animal.
In the rainy season an umbrella is a must.
An apple a day keeps the doctor away.
‘U’ এর উচ্চারণ যদি ‘ইউ’ এর মতো হয় তাহলে সেই শব্দের পূর্বে a বসে। যেমন:
Swapno is a university student.
Iron is a useful metal.
ঠিক তেমনি ‘Eu’ কিংবা ‘Ew’ এর উচ্চারণ যদি ‘ইউ’ এর মতো হয় তাহলে সেই শব্দের পূর্বে a বসে। যেমন:
Yesterday I met a European.
That was a ewe.
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
প্রভাষক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ