ইংরেজি ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

Article
প্রিয় শিক্ষার্থী, আজ ইংরেজি ২য় পত্রের ১ নম্বর প্রশ্ন Article নিয়ে আলোচনা করব। এই প্রশ্নে ছয়টি শূন্যস্থান সংবলিত একটি passage থাকবে। উপযুক্ত Article দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। প্রথমে দেওয়া হলো Article ব্যবহারের নিয়ম।

# U এর উচ্চারণ যদি ‘আ’ এর মতো হয় তাহলে তার পূর্বে a না বসে an বসে। যেমন:
Jahir bought an umbrella last night.
Mr. Masud is an unfortunate man.
# ‘O’ দিয়ে গঠিত সব শব্দের পূর্বে an বসে। কিন্তু ‘O’ এর উচ্চারণ ‘ওয়া’ হলে তা দ্বারা শুরু হওয়া শব্দের পূর্বে a বসে। যেমন:
Shila saw a one-eyed man yesterday.
We enjoyed a one-act drama.
# কোনো word এর প্রথম অক্ষর h হলে এবং তার উচ্চারণ ‘অ’ এর মতো হলে তার পূর্বে an বসে। যেমন:
Mr. Mashiur Rahman is an honest man.
He is an heir.
# যখন কোনো ব্যক্তি, বস্তু, স্থান, প্রাণী, গাছ, ইত্যাদি প্রথমবার উল্লেখ করা হয় তার পূর্বে a/an বসে। যেমন:
He went for an interview at the law firm this morning.
We phoned for a taxi to take us to the Shahjalal International Airport.
# শুধু যেসব Noun গণনা করা যায় তাদের পূর্বে a/an বসে। যেমন:
Her mother presented her a blue skirt on her birthday.
Mehenaj has a diary like Anna.
# যেসব Noun গণনা করা যায় না তাদের পূর্বেও a/an বসে যদি গঠনটি এরূপ হয় (a) a/an + countable noun + of +uncountable noun। যেমন:
The drivers found a pot of gold in the sunken merchant ship.
(b) a/an + uncountable noun used as adjective +countable noun. যেমন:
Her dad gave her a gold bracelet on her birthday.
# কোনো তুলনা করা হলে যার সঙ্গে তুলনা করা হয় তার পূর্বে a/an বসে। যেমন:
Mohammad Nashid is a Nelson Mendela in the Maldives.
You are a Nazrul I see!
# কখনো কখনো preposition অর্থে a ব্যবহূত হয়। তখন সেই a কে Disguised Preposition বলে। যেমন:
The king went a (on) hunting.
# কোনো তুলনা বোঝাতে Abstract Noun যখন Common Noun হিসেবে ব্যবহূত হয় তখন এদের পূর্বে a/an বসে। যেমন:
She is a beauty.
Exclamation বোঝাতে what এবং such এর পর a/an বসে। যেমন:
What a cute baby it is!
I have not seen such a long queue!
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
প্রভাষক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ