Article
প্রিয় শিক্ষার্থী, আজ ইংরেজি ২য় পত্রের ১ নম্বর প্রশ্ন Article নিয়ে আলোচনা করব। এই প্রশ্নে ছয়টি শূন্যস্থান সংবলিত একটি passage থাকবে। উপযুক্ত Article দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। প্রথমে দেওয়া হলো Article ব্যবহারের নিয়ম।
# কোনো এক কালে কোথাও একটি/একজন ছিল/আছে এরকম বোঝাতে এর পূর্বে a বসে। একে generalizing ‘a’ বলে। যেমন:
There lived a king in a village.
There are five components in a computer.
# সংক্ষিপ্ত শব্দ বা শব্দের প্রথম অক্ষরটির উচ্চারণ শুরুতে vowel এর মতো হলে তাদের পূর্বে an বসে কিন্তু অক্ষরটির উচ্চারণ শুরুতে consonant এর মতো হলে তাদের পূর্বে a বসে। যেমন:
My friend, Palash Biswas, is an M. B. B. S. Mr. Ataur Rahman is a B.A.
Mr. Kamrul Islam is an S. P.
# Number বা সংখ্যা থাকলে উচ্চারণ অনুযায়ী a/an বসাতে হবে। যেমন:
There was an 8 course meal after the wedding.
# Plural Noun এর পূর্বে few, little, good many, lot of, great many, good deal ইত্যাদি ব্যবহূত হলে তাদের পূর্বে a বসে। যেমন:
He earns a lot of money.
There is a little water in the pond.
There are a few pomegranates on the table.
He lived a great many years.
# Many এবং such এর পরে singular common noun ব্যবহূত হলে ইহার পূর্বে a/an বসে। যেমন:
Many a man was present in the meeting.
# Mr. Mrs. Miss এর পূর্বে a বসে। যেমন:
A Mr. Biswas called at my office.
A Mrs. Shaheen Akter presented him the blue diary.
# What দ্বারা Exclamatory sentence শুরু হলে what পরে an/an বসে। যেমন:
What a nice bird it is!
What an awful remark!
# কতগুলো Phrase এর পূর্বে স্বাভাবিক গঠনগতভাবেই a/an বসে। যেমন:
I have a headache.
He had a bad cold.
I am in a hurry.
# Singular Common Noun এর পূর্বে quite, many, rather, but, more, not, how, as, such ইত্যাদি ব্যবহূত হলে ওই singular Common Nounটির পূর্বে a/an বসে। যেমন:
Not a person was present there.
I have never seen such a tall figure.
Omission of A /An:
# সাধারণত খাবারের (meals) পূর্বে A/An বসে না। তবে খাবারের পূর্বে adjective থাকলে a/an বসে। যেমন:
Incorrect : Usually we have a breakfast at 7a.m.
Correct: Usually we have breakfast at 7a.m.
Plural noun এর পূর্বে a/an বসে না। যেমন:
Gardenias are beautiful and flagrant.
Horses are strong animal.
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
প্রভাষক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ